দেবরাজের পর এবার সিবিআই দফতরে গেলেন না শওকত মোল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি : দেবরাজ চক্রবর্তীর পর এবার সিবিআইয়ের ডাকে হাজিরা দিলেন না তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। কয়লা পাচারকাণ্ডে শওকতকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে যাননি শওকত। সিবিআইয়ের কাছে সময় চেয়েছেন তিনি। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় দেবরাজ চক্রবর্তীকে তলব করে সিবিআই। 

জানা গিয়েছে, কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য শওকতকে চিঠি দেয় সিবিআই। বুধবার তাঁকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু সিবিআইকে তিনি জানিয়েছেন, নির্বাচনের কারণে তিনি ব্যস্ত আছেন। তাই এখন তাঁর পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। ভোট মিটলে তিনি হাজিরা দেবে। আগামী ৪ জুন ফলাফল প্রকাশ হবে। সেদিন পর্যন্ত সময় চেয়েছেন তৃণমূল বিধায়ক। উল্লেখ্য, শওকত মোল্লা ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক। ক্যানিং পূর্ব কেন্দ্রটি জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। আগামী ১ জুন এই লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ।

এর আগে কয়লা পাচার কাণ্ডে শওকতকে ডেকেছিল সিবিআই। ২০২২ সালের মে মাসে প্রথমবার তাঁকে ডাকা হয়েছিল। প্রথমবার হাজিরা এড়ালেও সেই বছরের জুনে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন শওকত। উল্লেখ্য, এই কয়লা পাচার মামলাতেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেইসঙ্গে তাঁর স্ত্রী রুজিরাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। ইতিমধ্যে তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন, কয়লা খনি থেকে তোলা অবৈধ কয়লা পৌঁছে যেত দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ইটভাটায়। এর সঙ্গে শওকতের কোনও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই বিষয়ে শওকতকে জিজ্ঞাসা করতেই সিবিআইয়ের এই তলব কিনা, তা স্পষ্ট নয়।

এক ধাক্কায় ২৪ হাজার টাকা বাড়ল রূপো, গগনচুম্বী সোনাও, ঘুম উড়ল গহনপ্রেমীদের

‘কোনও রহস্য লুকিয়ে রয়েছে’, অভিষেকের বিদেশযাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের

ফুটবলার হিসেবে কেরিয়ার গড়ার স্বপ্ন বিপন্ন, শেষ মুহূর্তে ডুরান্ড কাপ থেকে সরে দাঁড়ালেন টাইগার

১৫ অগস্ট ঘিরে দিল্লিতে হাই অ্যালার্ট, ইন্ডিয়ান মুজাহিদিন ও আল কায়েদার ১৯ জঙ্গির পোস্টার জারি

ভারী বৃষ্টিতে রেললাইনে জল, ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা

গভীর সমুদ্রে ট্রলারের কেবিনে রহস্যজনক মৃত্যু মৎস্যজীবীর, শোরগোল এলাকায়

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

টুলু-কাণ্ডে নয়া মোড়! রাতভোর তল্লাশিতে উদ্ধার একাধিক নথি, গ্রেফতার ৩

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

সাতসকালেই ব্লু লাইনে সিগন্যালিং ত্রুটি, সমস্যায় নিত্যযাত্রীরা

২৩৮ মিলিয়ন ডলারের ধাক্কা! বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..