সংসারের হাল ধরতে বাবার সঙ্গে সরস্বতী মূর্তি গড়ছে একাদশের ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অভাবের সংসার। তাই পড়াশোনার সঙ্গে  ঘরে রোজগার বাড়াতে বাবার সাথে হাত লাগিয়ে সরস্বতী প্রতিমা তৈরি করছে একাদশ শ্রেণীর ছাত্র অর্ঘ্য চঁদ।  সে রামপুরহাটের কুসুম্বা গ্রামের বাসিন্দা । বাবা পূর্ণ চঁদ পেশায় একজন মৃৎশিল্পী। প্রতিমা গড়ে যা উপার্জন হয় তাতে কোনমতে সংসার চলে । তাই বড় বাবার সঙ্গে মূর্তি বানানোর কাজ শুরু করে দিয়েছে বড় ছেলে অর্ঘ্য ।

দক্ষ শিল্পীর মতো সরস্বতী তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে একাদশ শ্রেণীর এই পড়ুয়া। জিজ্ঞাসা করা হলে অর্ঘ্য জানায়, ‘বাবার পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে গিয়েছে সংসার চালানো । তাই পড়াশোনার পাশাপাশি বাবাকে প্রতিমা গড়তে সাহায্য করি। এরফলে আর কোন সহশিল্পীর প্রয়োজন হয়না । আর তাতে বেচে যায় ৫০০ টাকা । ‘

তবে মূর্তি তৈরি করার জন্য আর স্কুলে যাওয়া হয় না অর্ঘ্যের । সে জানায়,’ স্কুলে যাচ্ছি না বলে আমি পিছিয়ে যাচ্ছি । কিন্তু উপায়ও তো নেই। তবে প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরে পড়তে বসি। সহপাঠীদের কাছ থেকে পড়াশোনার খবর নিই ।‘ চলতি বছর সরস্বতী পুজোতে রামপুরহাটের লোকোপাড়া দুর্গামন্দির প্রাঙ্গণে ত্রিপলের ছাউনি খাটিয়ে ৪৫টি মূর্তি গড়েছেন খুদে এই মৃৎশিল্পী। । সেগুলির বেশিরভাগই স্কুলের। স্থানীয়রা জানিয়েছেন, অর্ঘ্যের শিল্পকর্মের প্রতি রয়েছে অগাধ ভালোবাসা। সেইজন্য এবার একসঙ্গে এতগুলি মূর্তি গড়ার কাজ শুরু করেছে সে।

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের

৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা ও প্রাণনাশের হুমকি, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যবসায়ীর

বর্ষার সন্ধ্যায় জমে উঠুক আড্ডা, বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে মোচার চপ

বিমানবন্দরে আমির-গৌরীর ছবি তুলতেই ভয়ে শিউরে উঠল নায়কের সৎ-ছেলে, কী এমন ঘটল?

পুলিশের ভয়ে চুরির গয়না ও নগট টাকা ফিরিয়ে দিল চোরেরা! তাজ্জব কাণ্ড নদিয়ায়

একই পরোটার মধ্যে পাবেন চার রকমের স্বাদ, কীভাবে বানাবেন জেনে নিন

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

‘শুনানি’ চলাকালীন আর শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের