অমিতাভর ক্ষমতা খর্ব করে বঙ্গ বিজেপিতে বেশি দায়িত্ব সতীশকে

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর ক্ষমতা খর্ব করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সতীশ ধন্দকে ১৮ সাংগাঠনিক জেলার দায়িত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর ক্ষমতা খর্ব করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নিউটাউনের বিলাসবহুল বৈদিক ভিলেজে তিনদিনের প্রশিক্ষণ শিবির শেষে রাজ্যের ১৮ সাংগাঠনিক জেলার দায়িত্ব দেওয়া হল সতীশ ধন্দকে। সেই তালিকায় রয়েছে হাওড়া, হুগলি, দুই বর্ধমান, আসানসোল, বোলপুর, বীরভূমও।

দীর্ঘদিন ধরে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছিল। সাংগঠনিক কাজকর্ম সঠিকভাবে না চালাতে পারার পাশাপাশি একাধিক বিষয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন বিজেপির একাধিক নেতা। সূত্রের খবর, অমিতাভর উপর ক্ষুব্ধ ছিলেন গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বও। গত ২১ জুলাই তাঁর সহযোগী হিসেবে অর্থাৎ রাজ্য বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) হিসেবে নিয়োগ করা হয় সতীশ ধন্দকে। প্রথমে সতীশ ধন্দকে শুধুমাত্র আসানসোল সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু গেরুয়া শিবিরের তিন দিনের প্রশিক্ষণ শিবির শেষে সতীশ ধন্দকে ১৮ টি জেলার দায়িত্ব দেওয়া হল। এর ফলে ওই সব জেলায় আর অমিতাভ চক্রবর্তীর কোনও ক্ষমতা থাকবে না বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

প্রসঙ্গত বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) পদটি সাধারণত আরএসএসের তরফ থেকে দেওয়া হয়। দলে রাজ্য সভাপতির যা ক্ষমতা তার পরেই সবথেকে বেশি ক্ষমতা থাকে সাধারণ সম্পাদকের হাতে। অমিতাভ চক্রবর্তী পশ্চিমবঙ্গে পদ্ম শিবিরের সাধারন সম্পাদক (সংগঠন) পদে ছিলেন। বাংলায় গেরুয়া শিবিরের সংগঠন সাজাতে উত্তর প্রদেশ থেকে সতীশ ধন্দকে আনা হয়। এরপর এবার রাজ্য বিজেপিতে তাঁর গুরুত্ব অনেকটাই বাড়িয়ে দিলেন নাড্ডা-শাহরা।

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে