নিয়ন্ত্রণে কোভিড, একাধিক করোনা হাসপাতাল ও সেফ হোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য ভবনের

করোনা আপাতত নিয়ন্ত্রণে, তাই বড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্যভবন

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা আপাতত নিয়ন্ত্রণে, তাই বড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্যভবন। রাজ্যের একাধিক হাসপাতাল যেগুলি করোনা চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছিল সেই সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। এরই সঙ্গে প্রতি জেলায় তৈরি সেফ হোম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। মাত্র একটি করে সেফ হোম ও করোনা হাসপাতাল প্রতি জেলায় চালু থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা চিকিৎসায় যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন তাদের অবিলম্বে চাকরি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে।

রাজ্যের স্বাস্থ্য দফতরের নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, যেহেতু করোনা আপাতত নিয়ন্ত্রণে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখেই সেফ হোম এবং সরকারি হাসপাতালের করোনা ওয়ার্ডগুলিতে শয্যা কমিয়ে তা সাধারণ রোগীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যভবন। যেহেতু রাজ্যের একাধিক সরকারি কিংবা বেসরকারি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছিল, এর ফলে অন্য রোগের চিকিৎসার ক্ষেত্রে অসুবিধায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। কিন্তু মারণরোগ করোনাকে নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়েই একাধিক হাসপাতালকে কোভিড স্পেশ্যাল বলে চালানো হচ্ছিল। আপাতত রাজ্যে করোনা নিয়ন্ত্রণে রয়েছে তাই জেলাওয়াড়ি মাত্র দুটি কিংবা একটি করোনা হাসপাতাল ও সেফ হোম থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

তবে কোন জেলায় কীভাবে এই পরিকাঠামো তৈরি হবে, তা সংশ্লিষ্ট জেলা শাসকের সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে স্বাস্থ্য দফতরের নির্দেশিকায়। করোনা ওয়ার্ডে কর্মরত অতিরিক্ত হাসপাতাল কর্মীদের স্বাভাবিক কাজে ফিরতে বলা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।

 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ