বরাত জোরে প্রাণে বাঁচলেন সায়ন্তিকা, আঘাত হাতে

বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার পথে দুর্গাপুরের রাজবাঁধ এলাকায় তিনি দুর্ঘটনার মুখে পড়েন। লরির ধাক্কায় তাঁর গাড়িটি দুমড়ে যায়। দুর্ঘটনায় সায়ন্তিকা ছাড়াও  চোট পেয়েছেন গাড়িতে থাকা আরও কয়েকজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রিয়াঙ্কা সরকারের পরে এবার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ফের আরেক টলি নায়িকা পড়লেন দুর্ঘটনার কবলে আর সেটাও এই রাজ্যেই। বৃহস্পতিবার সকালে বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রাজবাঁধ এলাকায় সায়ন্তিকার গাড়িতে পিছন দিক ধাক্কা দেয়  ১২ চাকার একটি লরি। তাতেই হাতে চোট পান সায়ন্তিকা। এদিন সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। তবে বড় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। 

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল সায়ন্তিকাকে বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছিল। যদিও তিনি জয়ী হননি। কিন্তু কথা দিয়েছিলেন বাঁকুড়ার সঙ্গে তিনি যোগাযোগ রেখে চলবেন। সেই মতো নিয়মিত বাঁকুড়ায় এসে জনসংযোগ কর্মসূচী নিতে দেখা যায় তাঁকে। গত প্রায় এক সপ্তাহ ধরেই বাঁকুড়ায় ছিলেন সায়ন্তিকা। সেখানে জনসংযোগ কর্মসূচীতে যোগ দেওয়ার পাশাপাশি ওই বিধানসভা কেন্দ্রের নানা এলাকাও ঘুরে দেখেন তিনি। কথা বলেন সাধারাণ মানুষের সঙ্গে। শোনেন তাঁদের  অভাব-অভিযোগও। বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার পথে দুর্গাপুরের রাজবাঁধ এলাকায় তিনি দুর্ঘটনার মুখে পড়েন। লরির ধাক্কায় তাঁর গাড়িটি দুমড়ে যায়। দুর্ঘটনায় সায়ন্তিকা ছাড়াও  চোট পেয়েছেন গাড়িতে থাকা আরও কয়েকজন।

দুর্ঘটনার পরই কলকাতা ফেরার সিদ্ধান্ত বদল করেন সায়ন্তিকা। দুর্ঘটনাস্থল থেকেই বাঁকুড়া ফিরে গিয়েছেন তিনি। কবে কলকাতা ফিরবেন তা এখনও জানা যায়নি। এদিকে, এই দুর্ঘটনার খবর পেয়েই লরিচালককে আটক করেছে পুলিশ। গাড়িটির গতি কত ছিল, যান্ত্রিক কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য দিন কয়েক আগেই আরেক টলি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার রাজারহাট নিউটাউনে ইকোপার্কের সামনে রাতের বেলায় শুটিং করতে গিয়ে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর ভাবে জখম হন। তাঁর পায়ের হাড়ও ভেঙে যায়। তার জেরে অস্ত্রপচারও করতে হয়। এখন অবশ্য ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন প্রিয়াঙ্কা।

ত্বকের নিচে নরম ফোলা অংশ? সাধারণ জন্মদাগ ভেবে অবহেলা করলেই বিপদ

সকালে উঠেই এলাচ জল খাচ্ছেন! জেনে নিন এই পানীয়ের ৫ উপকারিতা

সূর্যগ্রহণে রাহুযোগ! দুঃসময় আসতে চলেছে চার রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়