দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী

তামিল ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সউকার জানকী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিল ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সউকার জানকী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। জানা গিয়েছে, দিন কয়েক আগেই বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অবস্থার জটিলতার কারণে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। নাদিগার সঙ্গমের সভাপতি নাসার অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। শুধু তামিল নয়, তেলুগু, মালয়ালম এবং কন্নড় চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। সমগ্র দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তিনি তাঁর সুদক্ষ অভিনয়ের জন্যে পরিচিত ছিলেন। তাই তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। তিনি শুক্রবার (২১ অগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটে মারা গিয়েছেন বলে জানিয়েছেন নাসার। গত ১৯ অগস্ট চেন্নাইয়ের আলওয়ারপেটের কাবেরি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। স্বল্প চিকিৎসাধীন সময়ের মধ্যে তিনি মারা গেলেন। 

অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে একটি কন্নড়ভাষী পরিবারে জন্মগ্রহণ করেন শঙ্করমাঞ্চি জানকী। নাবালিকা বয়সেই তাঁর বিয়ে হয়ে গিয়েছিল। তিনি আকাশবাণী মাদ্রাজ (অল ইন্ডিয়া রেডিও)-তে রেডিও জকি হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। ১৯৪৭ সালে শঙ্করমাঞ্চি শ্রীনিবাস রাও-এর সঙ্গে তাঁর বিয়ে হয়। গর্ভবতী অবস্থাতেই তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় বসেছিলেন। পরে অসমের গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি মৃত্যুকালে দুই কন্যা ও এক পুত্রকে রেখে গিয়েছেন।

১৯৫০ সালে এল ভি প্রসাদ পরিচালিত তেলুগু চলচ্চিত্র ‘শাভুকারু’-এর মাধ্যমে জানকী চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। ১৯৫২ সালে টি আর সুন্দরম পরিচালিত ‘ভলায়াপতি’ চলচ্চিত্রের মাধ্যমে তামিল চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়। বছরের পর বছর ধরে জানকী তেলুগু, তামিল, কন্নড় এবং মালয়ালম ভাষায় অভিনয় করেছেন। ১৯৫৯ সালে তিনি কন্নড় সিনেমার প্রথম সর্বভারতীয় চলচ্চিত্র ‘মহিষাসুর মর্দিনী’-তে অভিনয় করেন। আর ১৯৬৪ সালের ‘স্কুল মাস্টার’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর মালয়ালাম সিনেমায় অভিষেক হয়। চলচ্চিত্রে দীর্ঘ কর্মজীবনের পর, জানকী ১৯৯১ সালে দূরদর্শনের তামিল শো ‘উরারিন্দা রহস্যম’-এর মাধ্যমে টেলিভিশনে পা রাখেন। তাঁর শেষ টিভি শো ছিল ২০১৩ সালে তেলেগু সিরিয়াল ‘বরুধিনী পরিণয়ম’। জানকীর শেষ সিনেমা ছিল নন্দিনী রেড্ডি পরিচালিত ২০২৩ সালের তেলেগু চলচ্চিত্র ‘আন্নি মানচি শকুনামুলে’।

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

“অন্নপূর্ণা ভাণ্ডারের নাম বদলে রাখা হোক ‘টাকা ঢুকেছে কি ঢোকেনি'”, দাবি জানিয়ে হাবড়ায় বিক্ষোভ

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা

তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান! নায়িকার ভাইরাল ভিডিও ঘিরে জোর জল্পনা

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

সম্পত্তি নিয়ে বিবাদ! বৃদ্ধ দাদাকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত ভাইয়ের

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিরাটি স্টেশনে বিক্ষোভ, থমকে গেল লোকাল ট্রেন পরিষেবা

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী

৩৮ বছরের গৃহশিক্ষিকাকে নিয়ে পালিয়ে গেল ১৬ বছরের ছাত্র, শোরগোল প্রেমনগরীতে

ত্রিকোণ প্রেমের ভয়ঙ্কর পরিণতি! জামিন পাওয়া গ্যাংস্টারকে কুপিয়ে খুন অন্য গ্যাংস্টারের