কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: কুণাল ঘোষও শেষে দলবদল করলেন! কালীঘাটপন্থী তৃণমূল শিবির ছেড়ে এবার বেলেঘাটার বিধায়কও বিজেপিতে যোগ দিলেন? অন্তত কুণালের আচরণে তেমনটাই প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। আজ, শুক্রবার দুপুরে বিধানসভায় অধিবেশন চলাকালীন বেলেঘাটার বিধায়ককে গেরুয়া উত্তরীয় পরে ঘুরতে দেখা যায়। গেরুয়া উত্তরীয় পরেই বিধানসভার কক্ষে প্রবেশ করেছিলেন কুণাল। সেই ছবিই এখন ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়। শুধুই গেরুয়া উত্তরীয় পরে নয়। এদিন বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদরে সঙ্গেও কথা বলতে দেখা যায় কালীঘাটপন্থী তৃণমূল নেতাকে। কুণালের এই আচরণে জল্পনা তুঙ্গে রাজ্য রাজনীতিতে। গোটা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত বেলেঘাটার বিধায়কের তরফে কিছুই জানানো হয়নি।

আরও পডুন: নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

যদিও কুণালের এই আচরণে বিন্দুমাত্র বিচলিত নয় গেরুয়া শিবির। উত্তরীয় প্রসঙ্গে বিজেপি বিধায়ক সজল ঘোষ জানিয়েছেন, ‘উনি যেই রং পরুন। যাই করে থাকুন, বিজেপিতে কোনও স্থান নেই। আজকে গেরুয়া উত্তরীয় পরে রয়েছেন বলে আগামীদিনে বিজেপিতে তাঁর স্থান হবে, এমনটা নয়। উনি কি করছেন সেটা ওনার ব্যাপার।’ এর আগে স্বাধীনতা দিবসের দিন কুণালের আচরণে জল্পনা শুরু হয়েছিল। সেদিন তাঁকে ঋতব্রতপন্থী তৃণমূলদের কার্যালয়ে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা গিয়েছিল। শুধুই পতাকা উত্তোলন নয়, মঞ্চ থেকে বক্তব্যও রেখেছিলেন তিনি। যদিও সেই বিষয়ের সাফাই দিয়েছিলেন বেলেঘাটার বিধায়ক। কুণাল জানিয়েছিলেন, তপসিয়ার পুরনো ভবনেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হয়েছে। পতাকা তোলা হয়েছে। সেসব সেরে ফিরছিলাম। ওখানে দোলা সেন, বৈশ্বানর চট্টোপাধ্যায়, দলের ছাত্র-যুব নেতৃত্ববৃন্দ ছিল। সেখান থেকেই ফিরছিলাম। মেট্রোপলিটনের দলীয় কার্যালয়ের সামনে দিয়েই ফেরার রাস্তা। দেখলাম পতাকা তোলা হচ্ছে, নেমে পড়লাম। আমাদের দলেরই তো অফিস, অসুবিধা কী। আমি ওই এলাকার বিধায়ক, ওটা আমার বিধানসভার মধ্যে পড়ে। তো এখন ওরাও তো সেই তৃণমূলই বলছে। সুতরাং আমার মনে হল যে, আমি ওখান দিয়ে যাচ্ছি যখন একবার উঁকি দিয়ে যাই। সেইজন্যই আমি ওখানে কী চলছে সেটা দেখতেই নেমে গেলাম, আমি ঢুকলাম। এবং পতাকায় ফুল দিলাম, শ্রদ্ধা জানালাম। শহিদ বেদীতে ফুল দিলাম, তারপরে আমি বক্তৃতা দিলাম।’

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান! নায়িকার ভাইরাল ভিডিও ঘিরে জোর জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

সম্পত্তি নিয়ে বিবাদ! বৃদ্ধ দাদাকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত ভাইয়ের

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিরাটি স্টেশনে বিক্ষোভ, থমকে গেল লোকাল ট্রেন পরিষেবা

৩৮ বছরের গৃহশিক্ষিকাকে নিয়ে পালিয়ে গেল ১৬ বছরের ছাত্র, শোরগোল প্রেমনগরীতে