নির্বাচন কমিশনকে চিঠি স্কুল শিক্ষা দফতরের, তাতে কী লেখা থাকছে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে দুয়ারে এখন মাধ্যমিক পরীক্ষা। আর ফেব্রুয়ারি মাসে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু বাংলায় এখন এসআইআর চলছে। তাতে জড়িয়ে রয়েছেন একাধিক শিক্ষক–শিক্ষিকা। এই আবহে পরীক্ষা হলে কর্মী সংকট দেখা দেবে। আর তাই এবার এসআইআর আবহে মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা জেলায় জেলায় সাব ইন্সপেক্টর অফ স্কুল, এসআই’‌দের এইআরও’‌র দায়িত্ব দেওয়ায় রীতিমত সংকটে মাধ্যমিক পরীক্ষা। একাধিক স্কুল শিক্ষকদের বিএলও হিসেবে দায়িত্ব থাকায় মাধ্যমিক পরীক্ষা কেমন করে সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবেই এই নিয়ে উদ্বিগ্ন স্কুল শিক্ষা দফতর।

এদিকে সোমবার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হয়। মুখ্যসচিবের নেতৃত্বে এই বৈঠক হয়। আর আজকের বৈঠকের পরেই নির্বাচন কমিশনকে চিঠি লেখার সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুল শিক্ষা দফতর এই সমস্যা নিয়ে চিঠি লিখে ফেলেছে। মঙ্গলবার অথবা বুধবার সেই চিঠি পৌঁছে যাবে নির্বাচন কমিশনের দফতরে। আজই সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাদের ডাকা হচ্ছে বা হবে সেই তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এমনকী মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকে মান্যতা দিতেও বলেছে সুপ্রিম কোর্ট।

অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এসআই, বিএলও হিসাবে যে শিক্ষকরা আছেন তাঁদের যাতে ছাড় দেওয়া যায় অথবা পরীক্ষায় তাঁরা যেন উপস্থিত থাকে সে কথা উল্লেখ করে নির্বাচন কমিশনকে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দফতর। তবে তাতে নির্বাচন কমিশন কতটা সাড়া দেবে সেটাও দেখার বিষয়। কারণ সেক্ষেত্রে তাদের কাজ থমকে যাবে। যদিও আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, রাজ্যকে কর্মী দিয়ে সাহায্য করতে হবে। আর আগামী ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে প্রায় ১০ লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসবে। সুতরাং শিক্ষক– শিক্ষিকাদের উপস্থিত থাকা অত্যন্ত প্রয়োজন।

এছাড়া মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুল শিক্ষা দফতরের অধীনে থাকা এসআই’‌দের সেন্টার ইন চার্জ, ভেন্যু ইন চার্জের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। সেখানে কর্মী সংকট দেখা দিলে পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়বে। কিন্তু এমন মুহূর্তে তাঁরা এসআইআরের শুনানির কাজে ব্যস্ত থাকলে পরীক্ষায় সমস্যা দেখা দিতে পারে। নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে বৈঠকের পর স্কুলশিক্ষা দফতরের পক্ষ থেকে এই নিয়ে নির্বাচন কমিশনকে শিক্ষক–শিক্ষিকাদের ছাড় দেওয়ার জন্য চিঠি লেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য