দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইংরাজি মাধ্যম স্কুলে আত্মঘাতী শিক্ষক, নরেন্দ্রপুরে ছড়াল চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধিঃ ক্লাস রুমের মধ্যেই আত্মঘাতী শিক্ষক । ঘটনাটি ঘটেছে   নরেন্দ্রপুরের গ্রিনপার্ক এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে। ইতিমধ্যেই এই ঘটনায় স্কুল চত্বরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ । আত্মঘাতী শিক্ষকের দেহ উদ্ধার করে পাঠান হয়েছে ময়নাতদন্তে। তবে কী কারণে আত্মহত্যা তা এখন স্পষ্ট নয় ।

পুলিশ সূত্রে খবর, নিহত শিক্ষক হলেন ২৮ বছরের রাজেশ রজক। তিনি নরেন্দ্রপুর থানা এলাকার রামচন্দ্রপুরের বাসিন্দা । এই ইংরাজি মাধ্যম স্কুলে রাজেশ হিন্দি  পড়াতেন । তবে আচমকাই শনিবার সকাল থেকে তাঁর খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা । অনেক খোঁজাখুঁজির পর স্কুলের ক্লাসরুম থেকে উদ্ধার হয় রাজেশের ঝুলন্ত দেহ।

পরিবারের তরফে জানান হয়েছে, স্কুলের চাবি রাজেশের কাছে থাকে ।  শুক্রবার বাড়ি ফিরেছিলেন তিনি । তবে আচমকাই এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকেই মিলছিল না খোঁজ। শেষে  ধারণা হয়েছিল, রাজেশ স্কুলেই গিয়েছেন। আর সেখানে  গিয়ে তারা দেখতে পান তাঁর ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়  পুলিশ এবং  স্কুল কর্তৃপক্ষকে ৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছে রাজেশ। ইতিমধ্যেই তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছে পুলিশ ।

Published by:

Share Link:

More Releted News:

‘মানুষ প্রস্তুত, মানুষ পরিবর্তন চাইছেন’, ভোট দিয়েই মন্তব্য অগ্নিমিত্রার

‘আগে ভোট, তারপর জলপান,’ বার্তা শাহের! মহিলা ও যুবদের বেশি করে ভোট দেওয়ার আর্জি মোদির

পুরুলিয়ার একাধিক কেন্দ্রে খারাপ EVM মেশিন, ক্ষোভ উগড়ে দিলেন গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো ভোটাররা

‘দলীয় কর্মীদের ওপর আক্রমণ হয়েছে’, ভোট দিয়ে বেরিয়ে অভিযোগ পবিত্র করের

‘আপাতত আমি বাড়িতেই থাকব’, ভোট দিয়ে জানালেন খড়্গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

ভোটারদের লাইনে হাজির গজরাজ, ঝাড়গ্রামের মাটিতে রামলালের উপস্থিতিতে শোরগোল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ