বিজ্ঞপ্তি প্রকাশ হল সেট-এর, অনলাইনে করা যাবে আবেদন

প্রথম শিফটের পরীক্ষা হবে সকাল সাড়ে ৯ টা থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজ্ঞপ্তি প্রকাশ হল সেট (SET)-এর । আবেদনপত্র নেওয়া  শুরু হয়ে গিয়েছে। চলবে  ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। নির্দেশিকায় বলা হয়েছে, পরীক্ষা হবে আগামী বছরের ৮ জানুয়ারি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের থাকতে হবে মাস্টার্স বা সমমানের পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর। অনগ্রসর শ্রেণি, ট্রাইজেন্ডার, ট্রান্সজেন্ডার, বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে এই নম্বর থাকতে হবে ৫০ শতাংশ। জানানো হয়েছে, মাস্টার্স বা সমমানের পরীক্ষায় চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী হলেও আবেদন করা যাবে। তবে রেজাল্ট বেরোলে বিজ্ঞপ্তি অনুযায়ী নম্বর না থাকলে পাশ করলেও তা বাতিল বলে গণ্য হবে। যাঁদের পিএচডি রয়েছে অথচ মাস্টার্স বা সমমানের পরীক্ষা ১৯৯১ সালের ১৯ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হয়েছে, তাঁদের ক্ষেত্রে থাকতে হবে ৫০ শতাংশ। উল্লেখ্য, সেট পরীক্ষা দিতে হবে প্রার্থীর স্নাতকোত্তরের নির্ধারিত বিষয়েই।

সংরক্ষিত আসন- এসসি ২২ শতাংশ, এসটি ৬ শতাংশ, ওবিসি- এ (এনসিএল) ১০ শতাংশ, ওবিসি- বি (এনসিএল) ৭ শতাংশ, ইডব্লুএস ১০ শতাংশ, পিডব্লুডি ৫ ও ৮ শতাংশ। আবেদন ফি- সাধারণ প্রার্থীদের জন্য ১২০০ টাকা, ওবিসি প্রার্থীদের জন্য ৬০০ টাকা এবং বাকি প্রার্থীদের জনয় ৩০০ টাকা। মোট পরীক্ষা হবে ৩০০ নম্বরের। পরীক্ষা হবে মাল্টিচয়েস পদ্ধতিতে। প্রথম শিফটের পরীক্ষা হবে সকাল সাড়ে ৯ টা থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। সাইট-  https://www.wbcsconline.in/

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

ব্যাসন নয় চাল দিয়েই বানান নরম-স্পঞ্জি ধোকলা, জেনে নিন রেসিপি

নমাজ পড়তে নিখোঁজ একই পাড়ার ৫ কিশোর, চাঞ্চল্য ডোমকলে

নেপালে হড়পা বান থেকে বাঁচতে গাছের ডালে আশ্রয়, তিনদিন পর মায়ের কোলে ফিরল ৮ বছরের খুদে

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক