খেজুরিতে সাগরের বুকে ট্রলারডুবি, মৃত ২, নিখোঁজ ৭

খেজুরির কাছে চরে ধাক্কা লেগে ডুবে গেল মৎস্যজীবী বোঝাই ট্রলার। তার জেরে মারা গেলেন ২জন মৎস্যজীবী। নিখোঁজ আরও ৭জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার হলদিয়ায় মহকুমার খেজুরিতে(Khejuri)। নন্দীগ্রাম থেকে ট্রলারে করে সাগরে মাছ ধরতে যাওয়ার পথে চরে ধাক্কা লেগে উল্টে গেল মৎস্যজীবীদের একটি ট্রলার(Troller)। আর তার জেরেই মারা গেলেন ২জন মৎস্যজীবী(Fishermen)। সেই সঙ্গে নিখোঁজ হলেন আরও ৭জন মৎস্যজীবী। ইতিমধ্যেই সেই নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে সাগরের(Bay of Bengal) বুকে। আর এই নিখোঁজ মৎস্যজীবীদের ঘিরে দুশ্চিন্তা গ্রাস করেছে তাঁদের পরিবারের সদস্যদের। নিখোঁজ মৎস্যজীবীরা প্রত্যেকেই সাঁতার জানতেন বলে এদিন অনেকেই দাবি করেছেন। কিন্তু উদ্ধার হওয়া মৎস্যজীবীরা জানিয়েছেন, ট্রলারে থাকা মাছ ধরার জালে জড়িয়ে গিয়েছেন ওই ৭জন। তাই সাঁতার জানলেও সম্ভবত তাঁরা আর তা কেটে বেড়িয়ে আসতে পারেননি। সেক্ষেত্রে এই ৭জনের মৃত্যুও ঘটতে পারে।

জানা গিয়েছে, এদিন নন্দীগ্রাম(Nandigram) থেকে ট্রলারে করে পেটুয়াঘাট বন্দরের দিকে রওয়ানা দিয়েছিল এফবি আলামিন-৪ নামের একটি ট্রলার। তাতে মোট ১২ জন মৎস্যজীবী ছিলেন। কিন্তু পেটুয়াঘাট বন্দরের দিকে যাওয়ার সময়েই খেজুরির মসনদ-ই আলার কাছে চড়ে ধাক্কা লাগে ট্রলারটির। সেই ধাক্কার জেরে উল্টে যায় ট্রলারটি। ট্রলারে থাকা ১২জন মৎস্যজীবীই তার জেরে জলে পড়ে যান। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ও উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধার কাজ। কিন্তু ৫ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ৭জন নিখোঁজ। উদ্ধার করা ৫জন মৎস্যজীবীর মধ্যে ২জন মারা গিয়েছেন। তাঁদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার সাগর ব্লকে। তাঁরা সম্পর্কে ভাই। বাকি ৩জনকে অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে উপকূল রক্ষী বাহিনী। ইতিমধ্যেই কাঁথির মহকুমা শাসক আদিত্য বিক্রম ইরানি, মৎস্য দপ্তরের আধিকারিক সুরজিৎ বাগ-সহ প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে এসে উদ্ধারকার্য তদারকি করছেন।

লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য টাকা ৫ বছর ধরে ঢুকেছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে, শোরগোল হরিশ্চন্দ্রপুরে

ভাইরাল হওয়ার নেশায় এবার গোগ্রাসে খড়-ভুসি খেয়ে ফেললেন যুবক

Cocktail 2 trailer: শাহিদের বউ কে হবেন, সেই নিয়ে চুলোচুলি কৃতি-রশ্মিকার, শেষমেষ কী হবে?

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্নারে চাঞ্চল্য

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন

‘খেলা হবে’, ইঙ্গিতপূর্ণ পোস্ট রাজ্যের মন্ত্রী তাপস রায়ের

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

সমাজমাধ্যমে কটাক্ষের পরেই ভারতীয় দলে আকিব নবি, বোর্ডের বড় ঘোষণায় জল্পনা

তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ, বিক্ষোভে উত্তাল সন্দেশখালি

চলতি বছরে কবে থেকে বর্ষা, জানিয়ে দিল আইএমডি