গরিবের রেশন ঘরে উঠছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের!

জাহাজ প্রতিমন্ত্রীর ঘরে কি না ঢুকছে গরিবের ঘরের রেশন!

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (SHANTANU THAKUR)। বারবার হুঙ্কার দেন ‘সিএএ’ নিয়ে। রাজ্য সরকারকে বিদ্ধ করেন ‘দুর্নীতি’ নিয়ে। বনগাঁর বিজেপি সাংসদ মতুয়া শিবিরের ‘গেরুয়া প্রতিনিধি’। আর সেই জাহাজ প্রতিমন্ত্রীর ঘরে কি না ঢুকছে গরিবের ঘরের রেশন!

অবাক করা বিষয়। শান্তনু ঠাকুরের নামে পি এইচ এইচ রেশন কার্ড। শুধু কার্ড নয়, ওই কার্ড থেকে নিয়মিত তোলা হয়েছে রেশন। স্বীকার করেছেন খোদ ডিলার। বিষয়টি প্রকাশ্যে এসেছে বুধবার। তারপরেই সরব হয়েছে তৃণমূল শিবির। এই ঘটনায় তীব্র অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি।

এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক বিতর্কে জড়িয়েছিলেন। তাঁর বাবার নাম ছিল আবাস যোজনায়। তাতেও মাথা কাটা গিয়েছিল বঙ্গ বিজেপির। তারপরে ফের শান্তনু কাণ্ডে বেজায় বেকায়দায় পড়েছে বিজেপি। এই দু’জনে তো শুধু নেতা-সাংসদ নন, একেবারে প্রতিমন্ত্রী। তাঁরাই কি না, গরিবের প্রাপ্য হাতিয়ে নিচ্ছেন? অন্তত এমনটাই অভিযোগ সবুজ শিবিরের।

তৃণমূল সাংসদ শান্তনু সেন কটাক্ষ করে বলেন, যারা স্বচ্ছতার কথা বলেন, তাঁরাই দুর্নীতিতে পরিপূর্ণ। অন্যায় ভাবে গরিবের প্রাপ্য নিচ্ছেন। অবশ্য শান্তনু ঠাকুরের সাফাই, ‘কী করে হল তা জানি না’।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?