দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পানিহাটিতে শুটআউট, নিহত সদ্যজয়ী তৃণমূল কাউন্সিলর

নিজস্ব প্রতিনিধি: না, বেশিদিন কাউন্সিলের চেয়ারে থাকা হল না তাঁর। পুরভোটে জিতে এলাকার কাউন্সিলরের দায়িত্ব নেওয়ার কিছু দিনের মধ্যে মাথায় গুলি খেয়ে খুন হতে হল অনুপম দত্তকে। রবিবার বিকেল বেলায় নিজের এলাকার একটি পার্কের কাজ দেখতে গিয়েছিলেন তিনি। সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর বাইকে চেপে চারজন দুষ্কৃতী তাঁর সামনে এসে দাঁড়ায়। আর কোনও কিছু বোঝার আগেই তাঁদের মধ্যে কেউ কাউন্সিলরের মাথা লক্ষ্য করে গুলি চালায়। তারপরই চম্পট দেয় দুষ্কৃতির দল। এমনটাই জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীদের তরফ থেকে।

এরপর তড়িঘড়ি করে ওই কাউন্সিলরকে ভর্তি করা হয় সাগর দত্ত মেডিকেল হাসপাতালে। কিন্তু ভালোমতো চিকিৎসার জন্য সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। আর সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

অন্যদিকে, ঠিকই একই ঘটনা ঘটেছে পুরুলিয়ার ঝালদায়। সেখানেও সদ্য জয়ী হওয়া কংগ্রেস কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালায় বেশ কয়েকজন দুষ্কৃতি। রবিবার সন্ধ্যায় তাঁকেও বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে গুলি করে চম্পট দেয়। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এরপর রাঁচিতে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়।

Published by:

Share Link:

More Releted News:

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

ইভিএমে পদ্ম প্রতীকে কালির অভিযোগ, দ্রুত ব্যবস্থা সিআরপিএফের

শিলিগুড়িতে ভোটের দিন মুড়ি দিয়ে মধ্যাহ্ন ভোজন সারলেন গৌতম দেব

বিজেপি কর্মীর মাথায় ভেঙে পড়ল গাছের ডাল, সাহায্যের হাত বাড়িয়ে দিল তৃণমূল কর্মী

শেষ মুহূর্তে ঘুম ভাঙল কমিশনের, আধাসেনার ভূমিকায় অখুশি

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ