‘যতই নাড়ো কলকাঠি, ২৬শে নবান্নে হাওয়াই চটি’, সাফ জানালেন শওকত

২০২৬ সালে হতে চলা রাজ্য বিধানসভার নির্বাচনে আর জি করের ঘটনা কোনও প্রভাবই ফেলবে না। সাফ জানিয়ে দিলেন শওকত মোল্লা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল(TMC) নেতা। ক্যানিং পূর্বের(Canning East) বিধায়কও(MLA)। কার্যত তার হাতে পড়েই ক্রমশ ঠাণ্ডা হয়ে যাচ্ছে ভাঙড়। জমি হারাচ্ছে আইএসএফ থেকে বামেরাও। গেরুয়া শিবির হাজারো ঝামেলা করতে চেয়েও শেষমেষ কিছু করে উঠতে পারছে না। এবার তিনি ভাঙড়ে বসেই বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়ে দিলেন, ‘যতই নাড়ো কল কাঠি, জানবে ২৬শে নবান্নে(Nabanna) ফের হাওয়াই চটি’। নজরে শওকত মোল্লা(Showkat Molla)। এই দাবি তিনি এমন একটা সময়ে করছেন যখন আর জি কর কাণ্ডের(R G Kar Incident) প্রেক্ষাপটে বামেরা রীতিমত উঠেপড়ে লেগেছে ক্ষমতার অলিন্দে ফিরে আসার জন্য। সেটাও আবার গেরুয়া-নকশাল-মাওদের মদতে। কিন্তু সেই সব কিছুই যে ২০২৬ সালে হতে চলা রাজ্য বিধানসভার নির্বাচনে(West Bengal State Assembly Election 2026) কোনও প্রভাব ফেলবে না সেটা এদিন এক বেসরকারি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পরিষ্কার করে দিয়েছেন।  

আরও পড়ুন, SSKM Hospital’র Trauma Care-এ দুষ্কৃতী-তাণ্ডব, হকি স্টিক, উইকেট নিয়ে ভাঙচুর-মারধর

তা কী বলেছেন শওকত? তৃণমূলের এই প্রভাবশালী দাপুটে বিধায়কের দাবি, ‘আর জি করের ঘটনায় হাওয়াই চটি নিয়ে যতই স্লোগান উঠুক না কেন, আর জি করের ঘটনা নিয়ে যে রাজনীতি হচ্ছে, সেটা অন্তত সাধারণ মানুষ উপলব্ধি করতে পেরেছে। কেননা গরিব মানুষদের যেভাবে বিপাকে পড়তে হচ্ছে, হাসপাতালেগুলিতে সেভাবে ট্রিটমেন্ট নেই। কয়েক হাজার ওটি বন্ধ, বিভিন্ন ল্যাব গুলিতে সেভাবে কাজ হচ্ছে না। এমনকি ২৯ জন মারা গিয়েছে, তাদের পরিবারদের ২ লক্ষ টাকা করে মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) দিয়েছেন। তাছাড়া সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নজরদারি চলছে সিবিআই তদন্ত করছে। তারপরেও এটা নিয়ে রাজনীতি চলছে। এরা অভয়ার বিচার চাইছে না, এরা নিজেদের রাজনৈতিক স্বার্থে চরিতার্থ করার জন্য নোংরামো করছে। তাই যতই নাড়ো কলকাঠি আবারও ২০২৬-এ নবান্নে হাওয়াই চটি।’

আরও পড়ুন, মানসিক বিধ্বস্ততার দোহাই দিয়ে ৭৭জন চিকিৎসকের গণইস্তফা কল্যাণীতে

শওকত মুখ খুলেছেন আর জি করের ঘটনায় আদালতের নির্দেশে সিবিআই তদন্ত নিয়েও। জানিয়েছেন, ‘CBI কয়েকশো কেসের সমাধান করতে পারিনি। তারপরও CBI-এ ওপর ভরসা আছে আমাদের। তাছাড়া অভয়ার মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত কলকাতা পুলিশ একজনকে গ্রেফতার করে দেখিয়েছে। এখনও সিবিআই তরফ থেকে দ্বিতীয় কাউকে খুনের ঘটনায় গ্রেফতার করতে পারেনি। তাহলে সিবিআই এর উচিত কোর্টকে বলে দেওয়া এই ঘটনায় একজনই ঘটিয়েছে। তাহলে সমস্যা সমাধান হবে। কিন্তু কারোর পক্ষে প্রভাবিত না হয়ে যদি নিরপেক্ষ তদন্ত তাঁরা চায়। কেননা মুখ্যমন্ত্রী পথে নেমে এই ঘটনায় ফাঁসি চাইছেন। সুরটা যখন সবার এক তাহলে কেন এত রাজনীতি। তারপরেও ২০২৬-এ নবান্নে আবারও হাওয়াই চটি দেখা যাবে।’

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়