চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিলিগুড়িতে ৫০টি স্টল নিয়ে আতশবাজির মেলা শুরু হল

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: দীপাবলি উৎসব উপলক্ষে আজ থেকে শুরু হল শিলিগুড়িতে আতশবাজির মেলা। শিলিগুড়ি(Siliguri) কাওয়াখালী মাঠে এবছর আতশবাজির মেলা বসেছে । দীপাবলীর উৎসব পেরিয়ে ছট পুজো পর্যন্ত এই আতশবাজির মেলার বেচাকেনা চলবে।রবিবার মেলার উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন সারাবাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়(Babla Roy)। তিনি জানান, গত বছরের মতোই এবছর কাওয়াখালী মাঠে আতশবাজি মেলা(Firecrackers Fair) অনুষ্ঠিত হতে চলেছে। ৫০টি স্টল এখানে থাকবে। সমস্ত বাজি বিক্রেতারা একযোগেই এই মেলায় স্টল করে বেচাকেনা করবেন।

রাজ্য সরকারের নির্দেশ মেনে এবং জেলা পুলিশ ও প্রশাসনের সঙ্গে আলোচনা করার পরেই এই মেলা চালু করা হয়েছে। পাশাপাশি তিনি জানান, এবার এ রাজ্যে একসাথে ১৫০ টি আতশবাজি মেলা হচ্ছে, যার মধ্যে ৩টি সবচাইতে বড়ো। একটি কলকাতার শহীদ মিনার ময়দান(Sahidminor Maidan), দ্বিতীয় ডুমুরজলা হাওড়া স্টেডিয়াম এবং তৃতীয় কাওয়াখালীর এই মাঠের মেলা। এই ৩টি মেলাতেই ৫০টি করে ষ্টল নিয়ে এই বৃহৎ আকারের আতশবাজির মেলার আয়োজন করা হয়েছে।

যা বাকি ১৪৭টি আতশবাজি মেলাতে নেই। এছাড়াও এদিন তিনি বিক্রেতাদের সতর্ক করে বলেন, যাতে কোনো প্রকার পরিবেশ দূষণকারী কোনো আতশবাজি বিক্রি করা না হয়। আর যদি করা হয় তাহলে কড়া পুলিশি ব্যবস্থা করা হবে সেই বিক্রেতার বিরুদ্ধে। সাধারণ মানুষের কাছে আবেদন একটাই সকলে বিধি মেনে আলোর উৎসবে মেতে উঠুক শব্দ বা দানব বাজি নয় , চোখ ধাঁধানো রঙের বাজি ব্যবহার করুক।

Published by:

Share Link:

More Releted News:

মালদায় ভোটারদের নজর কাড়ার মরিয়া চেষ্টা ইংরেজ বাজারের সিপিএম প্রার্থীর

‘গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট চলে’, কোচবিহার থেকে কড়া বার্তা মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ