শিলিগুড়ির নতুন বর্ধমান রোডের ফ্লাইওভার প্রস্তুত, উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: খুব শীঘ্রই উদ্বোধনের পথে শিলিগুড়ির বর্ধমান রোডের নবনির্মিত ফ্লাইওভার।আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সোমবার ফ্লাইওভারের(Fly Over) ট্রায়াল রান সম্পন্ন করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ।এই ট্রায়াল রানের মাধ্যমে যান চলাচলের উপযোগিতা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়।এদিন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজার নির্দেশে ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ,এডিসিপি ট্রাফিক(ADCP Traffic) পূর্ণিমা শেরপা,এসিপি, PWD-র ইঞ্জিনিয়ার এবং ট্রাফিক বিভাগের আধিকারিকরা ফ্লাইওভারটি বিস্তারিতভাবে পরিদর্শন করেন।ফ্লাইওভারের বিভিন্ন অংশ ঘুরে দেখে কোথায় কীভাবে ট্রাফিক সিগন্যাল বসানো যেতে পারে এবং কোথায় রাস্তা ডাইভার্ট করা সম্ভব,সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়।

পরিদর্শনের পর ছোট গাড়ি থেকে শুরু করে বড় যানবাহন পর্যন্ত বিভিন্ন ধরনের গাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে চালিয়ে ট্রায়াল রান করা হয়।এর মাধ্যমে ফ্লাইওভারের কার্যকারিতা এবং যান চলাচলের পরিস্থিতি পর্যালোচনা করা হয়।প্রসঙ্গত,দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হওয়ার পর শংকর ঘোষ এই ফ্লাইওভার দ্রুত চালুর বিষয়ে পুলিশ কমিশনারের কাছে আবেদন জানিয়েছিলেন।সেই আবেদনের পরই আজকের এই ট্রায়াল রান সম্পন্ন হয়েছে বলে সূত্রের খবর।আগামী ২০মে উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari)।

সেই দিনই তার হাত ধরে এই ফ্লাইওভারের উদ্বোধন হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।উল্লেখ্য,পূর্ববর্তী সরকারের আমলেই এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়েছিল।এ বিষয়ে ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ জানান,ফ্লাইওভারটি পরিদর্শন করা হয়েছে এবং এ সংক্রান্ত একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে।পরবর্তীতে কবে দ্রুত ফ্লাইওভারটি চালু করা যায়,সে বিষয়ে কর্তৃপক্ষ পরবর্তীকালে সিদ্ধান্ত নেবে।

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪