নেপাল সীমান্ত লাগোয়া পানিট্যাঙ্কিতে জাল পরিচয়পত্র-সহ পাকড়াও চিনা নাগরিক

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি:দার্জিলিং জেলার শিলিগুড়ির ভারত-নেপাল সীমান্তে এসএসবি পানিট্যাঙ্কিতে জাল পরিচয়পত্র সহ এক চিনা নাগরিককে গ্রেফতার করল।শিলিগুড়ির ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে নিরাপত্তায় থাকা এসএসবি’র ৪১ ব্যাটালিয়নের ‘সি’ কোয়ের বর্ডার ইন্টারঅ্যাকশন টিম ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির (Panitanki)নতুন ব্রিজে ওই চিনা নাগরিককে প্রথমে আটক করে। পরে তার কথাই অসঙ্গতি মেলায় গুপ্তচর সন্দেহে তাকে গ্রেফতার করা হয়। এস এস বির নিয়মিত তল্লাশির সময় ওই ব্যক্তিকে আটক করা হয়। এসএসবি সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নথিতে অসঙ্গতি মেলায় সন্দেহ হয়। এরপরেই শুরু হয় তাকে জিজ্ঞাসাবাদ করা এবং সমস্ত নথি যাচাই করা হয়।

নথিপত্র তল্লাশি ও যাচাই-এরপর, তার কাছ থেকে পাওয়া গেছে,দুটি ভিন্ন নামে জারি করা দুটি সুইস পাসপোর্ট।
একটি পাসপোর্টে(Passport) রয়েছে খামরিতশাং সেতেন গুরমে নাম।অপর পাসপোর্টে রয়েছে সেঙ্গেইতসাং কর্মা জিমি নাম।এই বিষয়টি সবচেয়ে বড় সন্দেহের কারণ হয়ে দাঁড়ায় এসএসবির(SSB) কাছে।এক ব্যক্তির দুই নামে দুটি কেন পাসপোর্ট?এরপর এস এস বি তাকে আটক করে।ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি জাল নেপালি নাগরিকত্বের কার্ডও। চীনা নাগরিকের কাছে নেপালের কার্ড সন্দেহ জাগিয়েছে এসএসবিকে।

বিষয়টি সংবেদনশীল ও সন্দেহজনক হওয়ায় এসএসবির গোয়েন্দা ও নিরাপত্তা বিভাগ ওই ব্যক্তিকে যৌথভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে সমস্ত তথ্য জোগাড় করে অবশেষে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার হাতে তুলে দিয়েছে।মঙ্গলবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। পুলিশ ওই চীনা নাগরিককে নিজেদের হেফাজতে নিয়ে কেন সে এই দেশে জাল নথিপত্র নিয়ে প্রবেশ করেছে তা জানতে তদন্ত শুরু করেছে।

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ অভিভাবকের বিরুদ্ধে

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

হারানো ছাগল খুঁজতে গিয়ে খুলল কপাল, সোনার খনির সন্ধান পেলেন দরিদ্র কৃষক

‘মোহভঙ্গ’, ঋতব্রতদের শিবির ছেড়ে মমতার দলে ফিরলেন সংখ্যালঘু তৃণমূল বিধায়ক

চোখের সামনে খুন হয়েছিল মা, কিশোর ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন খুনির