যাত্রী নিরাপত্তায় ব্যর্থ রেল, ট্রেনে মহিলার কান ছিঁড়ে সোনার দুল নিয়ে গেল দুষ্কৃতীরা

ট্রেন ও প্ল্যাটফর্মগুলিতে মোবাইল ছিনতাইয়ের ঘটনা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বড়সড় গাফিলতি ধরা পড়ল রেলের নিরাপত্তা ব্যবস্থায়। চলন্ত ট্রেনে মহিলার কান ছিঁড়ে সোনার দুল নিয়ে গেল দুষ্কৃতীরা। বুধবার সকালে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার ঘুটিয়ারী শরীফ স্টেশনের কাছে। ডাউন ক্যানিং লোকালে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে আক্রান্ত মহিলার নাম, অশ্রুকণা মণ্ডল। সুন্দরবনের গোসাবা ব্লকের কচুখালির বাসিন্দা তিনি। তাঁর এক ছেলে সোনারপুরে থেকে পড়াশোনা করে। সোমবার ছেলের কাছে এসেছিলেন তিনি পুকুরের মাছ নিয়ে। সেখান থেকে বুধবার সকালে বাড়ি ফেরার জন্য সোনারপুর থেকে ডাউন ক্যানিং লোকাল ধরেন অশ্রুকণা। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে অঞ্জু মণ্ডল ও শ্বশুর দুলাল চন্দ্র মণ্ডল। মহিলার অভিযোগ, এদিন ট্রেন যখন ঘুটিয়ারি শরীফ ষ্টেশন থেকে ছাড়ে, সেই সময় এক দুষ্কৃতি আচমকা অশ্রুকণার ডান কান ছিঁড়ে সোনার দুল ছিনিয়ে নেয়। এই ঘটনায় হতচকিত হয়ে যান অশ্রুকণা। কিছু বুঝে ওঠার আগেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয় সেই দুষ্কৃতী। এদিকে কান ছিঁড়ে যাওয়ায় রক্ত ঝরতে থাকে। গুরুতর জখম হন তিনি। পরে ট্রেন ক্যানিং স্টেশনে অপৌঁছনোর পর অশ্রকণাদেবী ট্রেন থেকে নেমে ক্যানিং স্টেশনে জিআরপির কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ জানানোর পর মহিলাকে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন তাঁর শ্বশুর ও কন্যা।

অন্যদিকে এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে নিত্যযাত্রীদের মধ্যে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব না দেওয়ায় রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। ট্রেনে যাতায়াত করা এখন জীবন ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন যাত্রীদের একাংশ। প্রসঙ্গত ট্রেনে ছিনতাইয়ের ঘটনা এই প্রথম নয়। এর আগেও কান ছিঁড়ে বা ধারালো অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রতি ক্ষেত্রে ট্রেনের কামরায় কোনও নিরাপত্তারক্ষী ছিল না। শুধু তাই নয়, ট্রেন ও প্ল্যাটফর্মগুলিতে মোবাইল ছিনতাইয়ের ঘটনা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ