ভরা বসন্তে ‘অকাল তুষারপাত’ সান্দাকফুতে, খুশি পর্যটকেরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে ভরা বসন্ত। আর এই সময় হঠাৎ দার্জিলিং শুরু হল তুষারপাত। মঙ্গলবার থেকেই দার্জিলিং শুরু হয় বৃষ্টি। তবে বুধবার সকালে ঘুম ভাঙতেই পর্যটকরা দেখলেন সান্দাকফু চারদিকে শুধু সাদা বরফের আস্তরণ। আর তা দেখে খানিক খুশি হল পর্যটকেরা।

 তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে।  ঠিক যেন দেখে মনে হচ্ছে জানুয়ারি মাসের কনকনে কোনও সকাল।এদিন    সকাল থেকেই সান্দাকফুতে তুষারপাতের জেরে কিছু এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে।  তবে মার্চ মাসে এসময় যারা বেড়াতে গেছেন তাদের কাছে এই তুষারপাত  নিঃসন্দেহে বাড়তি পাওনা।

হোটেল ব্যবসায়ীরা মার্চে তুষারপাতের কথা ভাবতেই পারছেন না। গত কয়েক বছরে এই দৃশ্য তারা কবে দেখেছেন সেটা তারা মনে করতে পারছে না।  এক হোটেল মালিক জানিয়েছেন,’ মার্চ মাসে তুষারপাতের কথা ভাবাই যায়না। এই সময় যে পর্যটকরা আসেন সাধারণত তাঁরা তুষারপাত প্রত্যক্ষ করতে পারেন না। কিন্তু, এবারে আবহাওয়ার জেরে চারিদিকে তুষার দেখতে পাবেন পর্যটকেরা।‘ একথায় আকস্মিক এই তুষারপাতের জেরে পর্যটকদের পাশাপাশি খুশি হোটেল মালিকরা।  

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ২৩ মার্চ পর্যন্ত উত্তরের সর্বত্র কম বেশি বৃষ্টিপাত  হবে। কোথাও কোথাও বজ্রপাত সহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। হোলির দিন বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে । এদিন সকাল থেকে শিলিগুড়িতে শুরু হয়েছে বৃষ্টিপাত । তাই একলাফে অনেকটাই কমেছে তাপমাত্রা।

‘বাস ভাড়া বাড়ানোর দরকার আছে, নয়ত রেভিনিউ কোথা থেকে আসবে?’, পুজোর পরই বাড়ছে ভাড়া?

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র