বরফের পুরু চাদর সরাতে রাস্তায় নামল পুলিশ

একদশকের পর বরফের চাদরে ঢাকা পড়েছে দার্জিলিং-এর বিস্তীর্ণ এলাকা। ঘুম, টাইগার হিলের চারিদিকে তুষারপাতে সাদা চাদরে মুড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদশকের পর বরফের চাদরে ঢাকা পড়েছে দার্জিলিং-এর বিস্তীর্ণ এলাকা। ঘুম, টাইগার হিলের চারিদিকে তুষারপাতে সাদা চাদরে মুড়ে গিয়েছে। পর্যটকরা খুশি হলেও স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে এই তুষারপাতের জন্য। তাই বরফ সরিয়ে রাস্তা পরিষ্কার করতে নামল দার্জিলিং পুলিশ, হাওয়া অফিস জানিয়েছে আবার তুষারপাতের সম্ভাবনা আছে।

বৃহস্পতিবার সকাল থেকেই দার্জিলিং পাহাড়ে তুষারপাতের আনন্দে মেতে ওঠেন পাহাড়ে আসা পর্যটকেরা। তুষারপাতের ফলে দার্জিলিং-য়ের রাস্তাঘাট থেকে শুরু করে গোটা এলাকা বরফের সাদা চাদরে মুড়ে যায়। টাইগার হিল ছাড়াও দার্জিলিঙয়ের জলাপাহার, ঘুম বাতাসিয়া লুপেও তুষারপাত হয়েছে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকেরা প্রত্যেকেই বরফ পড়ার আনন্দে মেতে ওঠে। দার্জিলিং যাবার প্রধান সড়ক ৫৫ নং জাতীয় সড়কে তুষারপাতের ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। বরফে গাড়ির চাকা স্কিট করেও বিপত্তি ঘটে। বিস্তীর্ণ এলাকা জুড়ে গাড়ির লম্বা জ্যাম পড়ে যায়। অবশেষে পর্যটকদের কথা মাথায় রেখেই দার্জিলিং পুলিশ রাস্তা থেকে বরফ সরিয়ে রাস্তা যান চলাচলের উপযুক্ত করে তোলে। তুষারপাতের সঙ্গেই প্রবল ঠান্ডা ও বৃষ্টিতে রাস্তা থেকে বরফ সরাতে প্রবল বেগ পেতে হয় পুলিশ কর্মীদের।

উত্তর-পূর্বের আঞ্চলিক আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের দেওয়া খবর অনুযায়ী আগামীকালও তুষারপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তেমনটি হলে পুনরায় আনন্দ উপভোগ করতে পারবে দার্জিলিঙে আসা পর্যটকরা। তবে আগামীকাল থেকে নামবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। ফলে শীতের কামড় আরও বাড়বে পাহাড়ে। এমনটাই জানিয়েছেন উত্তর-পূর্বের আঞ্চলিক আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তরফে গোপীনাথ রাহা। পাহাড়ে তুষারপাতের ফলে দার্জিলিঙের পাশাপাশি শিলিগুড়িতে এক ধাক্কায় তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। দার্জিলিং-এ তুষারপাতের ফলে শিলিগুড়ি শহরে আজ জাঁকিয়ে শীত পড়ে। সকাল থেকে আকাশের সূর্যের মুখ দেখা যায়নি। সেই সঙ্গে সকাল থেকে শিলিগুড়িতেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে গোটা শহর এখন শীতের কামড়ে জুবু থুবু। তারই মাঝে দার্জিলিং পাহাড়ে ঘুড়তে আসা পর্যটকদের জন্য খুশির খবর শুনিয়েছে উত্তর-পূর্ব ভারতের আঞ্চলিক আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে পরিস্থিতি কিছুটা স্বভাবিক হতে পারে।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ