কলকাতা হাইকোর্টে চিদম্বরমের হেনস্থার ঘটনায় ক্ষুব্ধ কংগ্রেস হাইকম্যান্ড

বুধবার কলকাতা হাইকোর্টে কংগ্রেসি আইনজীবীদের হাতে পি চিদম্বরমের হেনস্থার ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ কংগ্রেস হাইকম্যান্ড রিপোর্ট চেয়ে পাঠালেন অধীরের কাছ থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা লড়তে এসে চরম হেনস্থার শিকার হলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম(P Chidambaram)। আর এই হেনস্থার ঘটনা ঘটিয়েছেন স্বঘোষিত কিছু কংগ্রেস সমর্থক আইনজীবী(Congress Lawyers)। সূত্রের খবর এই ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ হয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি(Sonia Gandhi)। আর তার জেরেই তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরীর(Adhir Ranjan Chowdhury) কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। কংগ্রেসে এমন অনেকেই আছেন যারা পেশাগত ভাবে আইনজীবী হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে শুধু দলের হয়ে কাজ করে চলেছেন তাই নয়, কেন্দ্রে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বও সামলেছেন বছরের পর বছর। তাঁদের মধ্যে যেমন কপিল সিব্বাল, সলমন খুরশিদ, মণিশ তিওয়ারিরা আছেন তেমনি আছেন পি চিদম্বরমও। কংগ্রেসের নেতা, সাংসদ, মন্ত্রী হওয়ার পরেও তাঁরা নিজ পেশায় বিশ্বাসযোগ্যতার সঙ্গে কাজ করে চলেছেন বছরে পর বছর ধরে। তারপরেও কেন বুধবার কলকাতা হাইকোর্টে কংগ্রেসি আইনজীবীদের হাতে হেনস্থা হতে হল তা নিয়েই রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কংগ্রেস হাইকম্যান্ড।

বুধবার কলকাতা হাইকোর্ট কার্যত নজীবিহীন এক নেক্কার জনক ঘটনার সাক্ষী হয়ে থাকল। একটি মামলায় সাওয়াল করতে এদিন দুপুরে কলকাতা হাইকোর্টে আসেন পি চিদাম্বরম। যে মামলাটি তিনি শুনানির জন্য আসেন তা দায়ের করেছেন আবার খোদ অধীররঞ্জন চৌধুরী। যদিও চিদম্বরম এই মামলার বিরুদ্ধ পক্ষের হয়ে সাওয়াল করতে এসেছিলেন। আর হাইকোর্ট চত্বরে পা রাখা মাত্রই দুই কংগ্রেসি আইনজীবী চিদম্বরমের বিরুদ্ধে ‘গো ব্যাক’ শ্লোগান দিতে থাকেন। কোর্ট চত্বরের বাইরেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অধীররঞ্জন চৌধুরীর আইনজীবী কৌস্তভ বাগচি। একইসঙ্গে এক মহিলা আইনজীবীর বিরুদ্ধে প্রাক্তন মন্ত্রী তথা আইনজীবীর কালো কোটটি কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। সুমিত্রা নিয়োগী নামে ওই মহিলা আইনজীবী প্রথমে চিদম্বরমের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন বলেও অভিযোগ। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। বর্ষীয়ান আইনজীবীর বিরুদ্ধে এই ধরণের আচরণে ক্ষুব্ধ রাজনৈতিক মহল, বিচারপতিদের মহল, আইনজীবীদের মহল এবং অবশ্যই খোদ কংগ্রেস হাইকম্যান্ড। আর তার পরে পরেই অধীরের কাছ থেকে রিপোর্ট তলব করল কংগ্রেস হাইকম্যান্ড।

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?