পেট্রল পাম্পে বন্দুক দেখিয়ে দাদাগিরি, গ্রেফতার সৌমিত্র ঘনিষ্ঠ বিজেপি নেতা

পেট্রল পাম্পে দাদাগিরি। বন্দুক উঁচিয়ে ভয় দেখানোর চেষ্টা। বিজেপির যুব মোর্চার নেতার কাণ্ডে উত্তপ্ত পাবড়া মোড়ের এক পেট্রল পাম্পে

Share:

নিজস্ব প্রতিনিধি: পেট্রল পাম্পে দাদাগিরি। বন্দুক উঁচিয়ে ভয় দেখানোর চেষ্টা। বিজেপির যুব মোর্চার নেতার কাণ্ডে উত্তপ্ত পাবড়া মোড়ের এক পেট্রল পাম্পে। জানা গিয়েছে, পেট্রল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে আচমকাই বচসায় জড়িয়ে পড়েন বাঁকুড়া বিজেপির যুব মোর্চার নেতা সাহেব রায়। তখনই নিজেকে বড় নেতা দেখাতে ও ভীতি ছড়াতে বন্দুক বের করে হুমকি দিতে থাকেন। ঘটনার খবর পেয়েই বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখা এবং তা বের করে ভয় দেখানোর অপরাধে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। অস্ত্র আইনের ২৫ এবং ২৭ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে শালতোড়া থানার পুলিশ। জানা গিয়েছে, পেট্রল পাম্পে তেল ভরাকে কেন্দ্র করে অশান্তির মাঝেই পাম্পের কর্মীদের বন্দুক দেখিয়ে ভয় দেখায় বিজেপি নেতা। পুলিশে খবর দেওয়ার পড়েই পেট্রল পাম্প থেকে চম্পট দেন বিজেপি নেতা সাহেব রায়। তাঁর পিছু ধাওয়া করে মেজিয়ার জেমুয়া এলাকা থেকে অভিযুক্ত সাহেব রায়কে আগ্নেয়াস্ত্র-সহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। শনিবার সাহেবকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে। আগ্নেয়াস্ত্র-সহ যুব মোর্চার নেতার গ্রেফতারি নিয়ে জেলায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

যদিও সৌমিত্র খাঁ ঘনিষ্ঠ এই নেতার গ্রেফতারি নিয়ে মুখ খোলেননি বিষ্ণুপুরের সাংসদ।

কালিম্পং-য়ে খারাপ আবহাওয়ার জের, আকাশেই চক্কর কাটছে মুখ্যমন্ত্রীর কপ্টার

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

স্বাদের পাশাপাশি মিলবে উপকারিতা, বাড়িতে বানান বেগুন-বিটরুটের মুচমুচে চিপস

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি