‘বাংলায় বিজেপির অনেকেই তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন’, অভিষেকের দাবি ঘিরে জল্পনা পদ্মে

অভিষেক বিজেপির যে সব নেতাকে ইঙ্গিত করে দলবদলের কথা বলেছেন তাঁদের মধ্যে আছেন সাংসদ, বিধায়ক থেকে দলের প্রাক্তন জেলা সভাপতি ও মণ্ডল সভাপতিরাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের পরে পরেই জল্পনা ছড়িয়েছিল একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে বেশ কিছু বিজেপি সাংসদ ও বিধায়কদের। যদিও সেই জল্পনা নিয়ে প্রকাশ্যে সেই সময় তৃণমূলের(TMC) তরফে কেউ মুখ খোলেননি। কিন্তু গতকাল দিল্লিতে সংসদে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) জানিয়ে দিয়েছেন, ‘বাংলায় বিজেপির অনেকেই তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন। যথাসময়ে এঁদের নাম জানতে পারবেন!’ অভিষেকের এই দাবির পরেই এখন বঙ্গ বিজেপিতে(Bengal BJP) নতুন করে জল্পনা ছড়িয়েছে। কে কে তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছেন তা নিয়ে পদ্মের অন্দরে ফের জলঘোলা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল সূত্রের দাবি, অভিষেক যে সব নেতাকে ইঙ্গিত করে এই কথা বলেছেন তাঁদের মধ্যে আছেন স্ট্যান্ডিং সাংসদ(Standing MP), প্রাক্তন সাংসদ(Former MP), স্ট্যান্ডিং বিধায়ক(Standing MLA) থেকে দলের প্রাক্তন জেলা সভাপতি ও মণ্ডল সভাপতিরাও।

আরও পড়ুন ওয়েনাডে নিখোঁজ বাংলা ও অসমের ৬০০’র বেশি পরিযায়ী শ্রমিক

অভিষেক গতকাল দাবি করেছেন, ‘আগামী এক বছরের মধ্যে যে সব রাজ্যে নির্বাচন রয়েছে, বিজেপি সর্বত্র ধুয়েমুছে যাবে। আর ২০২৬ সালের মধ্যে অসম বাদে বাকি সব রাজ্যে বিধানসভা ভোটে বিজেপির হার অনিবার্য। এক বার হারের ঢল নামতে শুরু করলে বিজেপি-বিরোধী হাওয়া তৈরি হবে। মানুষের মন এক বার তৈরি হয়ে গেলে তা বদলানো প্রায় অসম্ভব। তখন রাজ্যে রাজ্যে বিজেপির বহু বিধায়ক নৌকো ডুবে যাওয়ার আগাম আঁচ পেয়ে দল ছাড়বেন।’ অভিষেকের এই বিধায়কদের ওপর বাড়তি জোর দেওয়ার কারণে অনেকেই মনে করছেন এ রাজ্যে যারা দলবদল করতে পারেন, অর্থাৎ বিজেপি থেকে তৃণমূলে যাতে পারেন তাঁদের মধ্যে বিধায়কের সংখ্যাই বেশি। তবে বিধায়কদের মধ্যে এই ভাঙন একুশের ভোটের পর থেকেই ধারাবাহিক ভাবে দেখা যাচ্ছে। পদ্মের রাজ্য নেতৃত্ব থেকে কেন্দ্রীয় নেতৃত্ব কেউই এই ধ্বস ঠেকাতে পারেনি।

আরও পড়ুন পুজোর অনুদান নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে, উঠল তদন্তের দাবিও

বঙ্গ বিজেপির কেউই এখনও পর্যন্ত অভিষেকের দাবি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে যেভাবে অভিষেক দলবদলের প্রসঙ্গকে ফের নিজে থেকে সামনে নিয়ে এসেছেন তাতে করে কার্যত উদ্বেগ ছড়িয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। এমনিতেই এবার লোকসভা নির্বাচনে বাংলার মাটিতে বিজেপির আসন কমেছে। সেই সঙ্গে ধারাবাহিক ভাবে উপনির্বাচনগুলিতে বিজেপির হার বজায় আছে। দলের জেতা আসনও মায় লোকসভা নির্বাচনেও কয়েক হাজার ভোটের ব্যবধানে এগিয়ে থাকা আসনও উপনির্বাচনে ধরে রাখতে পারছে না বিজেপি। সেই সব আসন চলে যাচ্ছে তৃণমূলের দখলে। এই অবস্থায় দলের কোনও বিধায়ক যদি দলত্যাগ করেন তাহলে আইনিপথেও যে তাঁকে ধরে রাখা যাবে না সেটা এখ বেশ ভালই বুঝছেন পদ্মের নেতারা।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের