এনআই অ্যাক্টের আওতায় রাজ্যে বাড়ল ৩ দিন ছুটি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরে রাজ্যে বাড়লো আরও তিনটি ছুটি। এবার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বা এনআই অ্যাক্টের আওতায় পড়ল পয়লা জানুয়ারি, জন্মাষ্টমী এবং ছট পুজো। রাজ্য সরকার কয়েকটি বিশেষ দিন ও উৎসবে আলাদা করে ছুটি ঘোষণা করলেও এত দিন ব্যাঙ্ক বিমা-সহ বিভিন্ন আর্থিক ক্ষেত্রের কর্মীদের জন্য তা প্রযোজ্য ছিল না। ১ জানুয়ারি থেকেই নতুন ব্যবস্থা কার্যকর হবে। নবান্ন থেকে জারি হয়েছে বিজ্ঞপ্তি।

ব্যাঙ্ক অফিসারদের সংগঠন আইবক সূত্রে খবর, এনআই অ্যাক্টে অতিরিক্ত ওই তিন দিন ছুটির দাবি জানিয়ে আমরা গত নভেম্বরেই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। তিনি আবেদনে সাড়া দেওয়ায় আমরা খুশি। এত দিন রাজ্যে এনআই অ্যাক্টের আওতায় বছরে ২১ দিন ছুটি পাওয়া যেত। এবার তা তিন দিন বাড়ল।

উল্লেখ্য ২০২৪ সালে সরকারি কর্মীদের ছুটির তালিকা প্রকাশ করেছিল রাজ্য সরকার। নয়া ছুটির তালিকায় দেখা গিয়েছে, পুজোর ছুটি পড়বে চতুর্থী থেকে। অর্থাৎ ২০২৪ সালে দুর্গাপুজোর ছুটি শুরু হবে সোমবার, ৭ অক্টোবর থেকে। তার আগে শনিবার ও রবিবার এমনিই সাপ্তাহিক ছুটি। ফলে ৫ অক্টোবর অর্থাৎ দ্বিতীয়া থেকেই অঘোষিত পুজোর ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। এদিকে লক্ষ্ণী পুজোর জন্য অতিরিক্ত আরও দু’দিন ছুটি থাকবে। সব মিলিয়ে তারপর অফিস খুলবে। দেখা যাচ্ছে, ২০২৪ সালে ন্যাশনাল ইম্পর্ট্যান্স আইন তথা এনআই অ্যাক্টে ছুটি থাকবে ২২ দিন। সেই সঙ্গে রাজ্য সরকারের ছুটি থাকবে ২৩ দিন। সব মিলিয়ে মোট ৪৫ দিনের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। এর মধ্যেই আবার অনেক ছুটির সঙ্গে বাড়তি ছুটিও মিলবে শনিবার, রবিবার থাকায়।  অর্থাৎ নতুন বছর পড়তেই বাড়বে ছুটির দিন।  

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?