আসানসোল কম্বল কাণ্ডে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্য সরকারের

আসানসোল (ASANSOL) কম্বল কাণ্ডে মৃত্যু হয়েছে ৩ জনের। আহত অন্তত ৭।

Share:

নিজস্ব প্রতিনিধি:  আসানসোল (ASANSOL) কম্বল কাণ্ডে মৃত্যু হয়েছে ৩ জনের। আহত অন্তত ৭। সেই ঘটনার জন্য তৃণমূল শিবির অভিযোগের তির ছুঁড়েছে বিজেপি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গত বুধবার। আর পরের দিন অর্থাৎ আজই নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য করল রাজ্য।

মৃতদের পরিবারের হাতে ২ লক্ষ এবং আহতদের পরিবারের হাতে ৫০ হাজার টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়েছে। রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বৃহস্পতিবার তুলে দেন সেই চেক। উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী জানিয়েছেন, মর্মান্তিক দুর্ঘটনার ফলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হবে। উল্লেখ্য, ইতিমধ্যেই ২ জনের কার্ড হয়ে গিয়েছে।

বৃহস্পতিবার শুভেন্দু নিজে স্বীকার করেছেন, ব্যবস্থার ত্রুটি ছিল। তিনি এও বলেছেন, এই দুর্ঘটনায় কারও চক্রান্ত নেই। অবশ্য বিজেপি’র সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, কাওকে লোভ দেখিয়ে ডেকে আনা মানবিকতার অপমান। ব্যবস্থার ত্রুটি ছিল বলেও দাবি করেন তিনি। প্রশ্ন উঠছে, বিজেপির এই অনুষ্ঠানের ফলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে তবু বিজেপি থেকে কেন ক্ষতিপূরণ দেওয়া হয়নি? 

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?

গালওয়ানে ভারতের সেনাদের উপরে হামলার নেতৃত্বে থাকা সেনা আধিকারিক বরখাস্ত

ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড সার্জেন্ট-সহ ২ পুলিশকর্মী

‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

‘বিশ্বকাপের জন্য জোর করে গর্ভপাত করানো হয়,’ পাক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন স্ত্রীয়ের

বিস্কুট ‘চুরি’! হনুমানকে গুলি করে খুন, চাঞ্চল্য বাঁকুড়ায়

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি