জেলায় জেলায় কোভিড লড়াইয়ের প্রস্তুতি, তৎপর স্বাস্থ্য দফতর

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগেও হয়েছে কোভিড নিয়ে বৈঠক। 

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা ঠেকাতে তৎপর রাজ্য স্বাস্থ্য দফতর। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তা এবং আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন রাজ্য স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। আজই কোভিড (COVID 19) নিয়ে রাজ্য-কেন্দ্র বৈঠক। ওমিক্রন হানা আটকাতে তৎপর স্বাস্থ্যকর্তারা। আলোচনা হবে বিএফ-৭ নিয়েও। যদিও কোভিড নয়া সাব ভ্যারিয়েন্ট এখনও রাজ্যে হানা দেয়নি। তবুও রাশ আলগা করতে নারাজ রাজ্য স্বাস্থ্য দফতর। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগেও হয়েছে কোভিড নিয়ে বৈঠক। 

বলা যেতে পারে কোভিড ঠেকাতে কলকাতা সহ সমস্ত জেলার হাসপাতালগুলিতে যে মহড়া হবে, তারই প্রস্তুতি বৈঠক করলেন রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা। উল্লেখ্য, একই বিষয়ে আজ বৈঠক হবে কেন্দ্রের সঙ্গে। আগের বারের ঘটতির যাতে পুনরাবৃত্তি না হয়, কেমন ভাবে করতে হবে কাজ, মানুষকে কী ভাবে আরও সচেতন করা যাবে, তা নিয়েই এই বৈঠক। প্রসঙ্গত, সব রাজ্যের সঙ্গে একই বিষয়ে প্রস্তুতি বৈঠক আজ করবে কেন্দ্র।

গত শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য রাজ্যগুলিকে অনুরোধ করেছিলেন ট্র্যাকিং, নমুনা পরীক্ষা, টিকাকরণ এবং চিকিৎসা- এই চারটি দিকে বিশেষ জোর দেওয়ার জন্য। আরও নির্দেশ দেওয়া হয়েছে, মাস্ক, স্যানিটাইজার এবং শারীরিক দূরত্ব বিধি মেনে চলার দিকে। অন্যদিকে, আগে থেকেই রাজ্য তৎপর এইচডিইউ- আইসিইউ এবং অক্সিজেনের যাতে সমস্যা না হয়, তা নিয়ে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর