‘মৃত্যুশয্যা’য় স্ত্রী, জালনোট পচারকারীর ছক বানচাল করল এসটিএফ

জানা যায়, ওড়িশা- কলকাতা জালনোট পাচারকারী পাণ্ডার ছক। এও জানা গিয়েছে, এই বিষয়ে আরও অনুসন্ধান করতে ওড়িশা পুলিশকে আবেদন জানিয়েছে লালবাজার।

Share:

নিজস্ব প্রতিবেদক: স্ত্রী রয়েছেন মৃত্যুশয্যায়। তাঁকে দেখতে ওড়িশা যেতে হবে। তাই জেলবন্দি আসামী আদালতে (Court) আবেদন করেছিল জামিনের। প্রমাণ হিসেবে জমা দিয়েছিল ডাক্তারি সার্টিফিকেট। তা হাতে এসেছিল টাস্ক ফোর্স – এর হাতে। আর খতিয়ে দেখেই চমকে উঠেছে পুলিশ। জানা গিয়েছে, সেই সমস্ত নথি পুরোটাই জাল। ভুয়ো নথি দেখিয়ে জেল থেকে ছাড়া পেয়ে ওড়িশা পালাতে চাইছেন জাল নোট চক্রের পাণ্ডা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের আদালতে জমা দেওয়া চিকিৎসা সংক্রান্ত নথি আসে লালবাজার থানার হাতে।সেই বিষয়টি খতিয়ে দেখে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। হাতে আসা নথি পাঠানো হয় ওড়িশায়। জানা যায়, পুরোটাই ভুয়ো। আর তাতেই জানা যায়, ওড়িশা- কলকাতা জালনোট পাচারকারী পাণ্ডার ছক। এও জানা গিয়েছে, এই বিষয়ে আরও অনুসন্ধান করতে ওড়িশা পুলিশকে আবেদন জানিয়েছে লালবাজার।

 

জানা গিয়েছে, অভিযুক্তের নাম মহম্মদ ফারুক। সেনা বিভাগের গোয়েন্দারা ফেব্রুয়ারিতে বালেশ্বর থেকে গ্রেফতার করে তাকে। এর আগে ৯ ফেব্রুয়ারি ফোর্ট উইলিয়ামের  সেনা গোয়েন্দা- কলকাতা পুলিশের টাস্ক ফোর্স যৌথ অভিজান চালায় পূর্ব কলকাতার প্রগতি ময়দান এলাকায়। উত্তর ২৪ পরগণা জেলার দক্ষিণ বারাসতের বাসিন্দা মহসিন খান (বাবু) এবং নিমতার উত্তর দুর্গা নগর এলাকার বাসিন্দা তনয় দাসকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৫ লক্ষ ৬৫ হাজার ৫০০ টাকার জাল নোট। তাদের জিজ্ঞাসাবাদ করে এসটিএফ বালেশ্বর থেকে পাকড়াও করে ফারুককে। জানা গিয়েছে এই জালনোট (Fake Note) করিডর রয়েছে চেন্নাইতেও। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বাকি করিডরের খোঁজ চলছে। আরও জানা গিয়েছে, মালদহের বৈষ্ণবনগর থেকে কলকাতা ও বালেশ্বর থেকে ওড়িশার বিভিন্ন জায়গায় জালনোট করিডর রয়েছে। সেই সব এলাকা থেকে ভুয়ো টাকা সংগ্রহ করে তা ছড়িয়ে দেওয়ার ছক ছিল ফারুকের।

আদালতে জামিন চেয়ে ফারুক জানিয়েছিল, তার স্ত্রী মৃত্যুশয্যায়। স্ত্রী চান, এইসময় তার স্বামী পাশে থাকুক। প্রমাণ হিসেবে আদালতে, ডাক্তারি প্রেসক্রিপশন জমা করে অভিযুক্ত। তাতে সই বালেশ্বরের এক ডাক্তারের। দেওয়া হয় চিকিৎসা সংক্রান্ত নথিও। তা দেখেই সন্দেহ হয় গোয়েন্দাদের। তাঁরা সেইসব নথির সত্যতা যাচাইয়ের জন্য তা পাঠান ওই চিকিৎসকে। প্রত্যুত্তর আসে, এইসব নথি আদৌ সত্যি নয়। পুরোটাই ভুয়ো। গোয়েন্দাদের অনুমান, জালনোট চক্রই এই ভুয়ো নথি তৈরি করেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিষয়ে মামলা হলে তার মূল অভিযুক্ত হবে ফারুক।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন