আচমকাই নৌকা থেকে গঙ্গায় ঝাঁপ তরুণীর, চাঞ্চল্য নবদ্বীপে

Share:

নিজস্ব প্রতিনিধি : নবদ্বীপে মাঝ গঙ্গায় ঝাঁপ নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর। ছাত্রীর আত্মহত্যায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সূত্রের খবর, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী বর্ণালী দাস রবিবার আচমকাই নদীতে ঝাঁপ দেয়। ওই ছাত্রী নবদ্বীপের চার নং ওয়ার্ডের বনিকনগর এলাকার বাসিন্দা।

পরিবার সূত্রে খবর, রবিবার বিকেলে সাইবনার ক্যাফেতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেড়িয়েছিলেন বর্ণালী। সেই সময় সে স্বাভাবিক ছিল বলে জানা গিয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটার পরে বাড়িতে মায়াপুর পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে থেকে ফোন আসে। ফোনে জানানো হয়, বর্নালী দাস মাঝ গঙ্গায় নৌকা থেকে ঝাঁপ দিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পরিবারের সদস্যরা।

ঘটনার পর বিষয়টি জানতে পেরেই ফেরিঘাট কর্তৃপক্ষ নৌকা নিয়ে তৎপরতার সঙ্গে খোঁজ শুরু করে। কিন্তু রাত পেরিয়ে গেলেও খোঁজাখুজি করলেও খোঁজ মেলেনি বর্নালী দাসের। পুলিশ সুত্রে খবর, সোমবার সকালে বর্নালীর খোঁজে ডুবুরি নামানো হয়েছে। ডুবুরিরা তল্লাশি কাজ শুরু করেছে। সামগ্রিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

কিন্তু প্রশ্ন উঠেছে, সাইবার ক্যাফেতে যাওয়ার নামে গঙ্গার ধারে পৌঁছলো কি করে? কী করেই বা নৌকা করে মাঝ নদীতে সে চলে গেল? ঘটনার সময় তাঁর সঙ্গে নৌকাতে কেউ ছিল না কিনা তা জানা যায়নি।

গোটা ঘটনা জানতে তদন্ত শুরু করেছে মায়াপুর থানার পুলিশ। ইতিমধ্যেই বর্ণালীর পরিবারের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা। তাঁর পরিচিত বন্ধুমহলেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। কারও সঙ্গে কোনও রকম সমস্যা ছিল কিনা জানার চেষ্টা করছে পুলিশ। কিন্তু মেয়ে আচমকা এই ধরনের ঘটনা কেন ঘটাল তা বুঝতে পারছে না পরিবার।

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…