সুজয় মাস্টারের রংবদল, মমতার সফরের আগেই ঘাসফুল শিবিরে ‘রেখা পাত্রর রাজনৈতিক গুরু’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- আর মাত্র কিছু ক্ষণের অপেক্ষা। একটুপরেই সন্দেশখালির মাটিতে পা রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই হয়ে গেল রংবদল। ঘাসফুল শিবিরে যোগ দিয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন রেখা পাত্রর রাজনৈতিক গুরু সুজয় মণ্ডল।

রবিবার সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূল পার্টি অফিসে গিয়ে শাসকদলে নাম লেখান কর্ণখালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ সুজয় মণ্ডল রেখা পাত্রর রাজনৈতিক গুরু বলে পরিচিত। মুখ্যমন্ত্রী সন্দেশখালি যাওয়ার আগে অন্যতম আন্দোলনকারীর তৃণমূলে যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর দাবি, নিজের ভুল বুঝতে পেরে শাসকদলে যোগ দিয়েছেন সন্দেশখালির আন্দোলনকারী সুজয়।

প্রসঙ্গত, চলতি বছরের গোড়ার দিকে তৎকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে মহিলাদের ওপর অত্যাচার থেকে শুরু করে জমি জবরদখল,সব ক্ষেত্রেই ভুরি ভুরি অভিযোগ ওঠে। সেই সময় আন্দোলনের পরিচিত মুখ ছিলেন এই সুজয় মণ্ডল। মহিলাদের আন্দোলন থেকে শুরু করে রেখা পাত্রের রাজনৈতিক জীবন, সব কিছুতেই প্রথম সারিতে ছিলেন এই সুজয় মাষ্টার।

কয়েক মাস আগে ভাইরাল অডিও-কাণ্ডে নাম জড়ায় বিদ্যালয়ের শিক্ষক ও সন্দেশখালির আন্দোলনকারী এই সুজয় মণ্ডলের। সন্দেশখালিকাণ্ডে ভাইরাল হয় একটি অডিও ক্লিপ। তাতে বিস্ফোরক অভিযোগ করতে শোনা যায় কর্ণখালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সন্দেশখালির আন্দোলনকারী সুজয় মণ্ডলকে। ভাইরাল অডিওতে বিজেপির বিরুদ্ধে সন্দেশখালির মহিলা আন্দোলনকারীদের প্রভাবিত করার অভিযোগও শোনা যায় সেই কণ্ঠে । প্রথমে ভাইরাল অডিও নিজের বলে দাবি করেন সুজয় মণ্ডল । কণ্ঠস্বর তাঁর বলে স্বীকার করে নেন তিনি।  কিন্তু পরে তা অস্বীকার করেন । ১৮০ ডিগ্রি ঘুরে সুজয় বলেন, ‘আমি তৃণমূলে যাইনি বলে আজকে আমার নামে এই নোংরামোটা করা হল। আমার ভয়েস বিকৃত করা হয়েছে। কারা করেছে, এটা বিচার এবং বিশ্লেষণ সাপেক্ষ, তদন্ত সাপেক্ষ। তদন্ত করে দেখুক। আমি এটা নিয়ে নিশ্চই লিগাল অ্যাকশন নেব। কিন্তু মুখ্যমন্ত্রী সফরের আগেই দেখা গেল সুজয় মাষ্টারের ভেলকি বাজি।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ