বিডিও অফিসে পাথর ছোঁড়ার নিদান দিলেন সুকান্ত মজুমদারের

বুধবার সুকান্ত মজুমদার বলেন, কেউ কেউ বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুঁড়ছেন প্রতিদিন। তাঁরা ‘ঠিক’ জায়গায় পাথর ছুঁড়ুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেফাঁস মন্তব্যই সংস্কৃতি বিজেপি’র। অন্তত তৃণমূলের কটাক্ষ এমনটাই। বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (SUKANTA MAJUMDAR) বিতর্কে জড়ালেন লাগামছাড়া মন্তব্য করে। বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বিডিও অফিসে পাথর ছোঁড়ার নিদান দেন।

এর আগে লাগাম ছাড়া মন্তব্য করে বিতর্ক জড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ একাধিক বিজেপি বিধায়ক ও সাংসদ। আবাস যোজনা নিয়ে বলতে গিয়ে ‘উস্কানি’ দিয়েছেন বারবার। বিডিও অফিসে তাণ্ডব চালানো থেকে বিডিওকে হুমকি কিংবা বিডিও, পুলিশকর্মীদের গাছে বাঁধা থেকে মারের নিদানও দিয়েছেন গেরুয়া শিবিরের নেতারা।

বুধবার সুকান্ত মজুমদার বলেন, কেউ কেউ বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুঁড়ছেন প্রতিদিন। তাঁরা ‘ঠিক’ জায়গায় পাথর ছুঁড়ুন। বলেন, আবাস যোজনার সুবিধা যারা পাননি তাঁরা বিডিও অফিসে পাথর ছুঁড়ুন। তাঁর এই মন্তব্যের পরেই শুরু হয়েছে জোর সমালোচনা।

তৃণমূলের কটাক্ষ, দেরি করে আবাস যোজনা প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা দিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বচ্ছ ভাবে দ্রুত কাজ জচ্ছে। মিথ্যে অভিযোগ তুলে উস্কানি দিয়ে হিংসার রাজনীতি করে কাজ বন্ধ করতে চাইছে বিজেপি। কিছুতেই সফল না হয়ে এবার পাথর ছোঁড়ার নিদান দিচ্ছেন নেতারা। সবুজ শিবিরের অভিযোগ, পরিকল্পিত ভাবে বন্দে ভারত একপ্রেসে পাথর ছুঁড়েছে বিজেপি।

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের