সুপার নিউমেরারি পদ তৈরির বিজ্ঞপ্তি খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে মামলা দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিমধ্যেই বেঁচে গিয়েছে ৩২ হাজার শিক্ষক–শিক্ষিকার চাকরি। ২৬ হাজার চাকরিপ্রার্থীরা সময় পেয়েছে গিয়েছে আগামী ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত। এবার‌ উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য রাজ্য সরকার যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল সেটা কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ খারিজ করে দিয়েছিল। সিঙ্গল বেঞ্চের ওই সিদ্ধান্তকে এবার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করা হল। আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলাটি করা হয়েছে। আগামী সপ্তাহে অতিরিক্ত শূন্যপদ তৈরির মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

এদিকে উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করার জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য সরকার। যার বিরোধীতা করা হয়েছিল সিঙ্গল বেঞ্চে। তাই শিক্ষক–শিক্ষিকাদের চাকরি দিতে রাজ্য সরকার ১৬০০ সুপার নিউমেরারি পদ তৈরি করার সিদ্ধান্ত নেয়। তার প্রেক্ষিতে ২০২২ সালের ১৯ মে এবং ১৪ অক্টোবর বিজ্ঞপ্তি দিয়ে সুপার নিউমেরারি পদ তৈরি করার কথা জানানো হয়েছিল। কিন্তু গত ৪ ডিসেম্বর বিজ্ঞপ্তি দু’টি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ। এবার যদি ডিভিশন বেঞ্চ তা শুনে সম্মতি দেয় তাহলে তা হবে রাজ্য সরকারের বড় জয়।

অন্যদিকে সুপার নিউমেরারি পদ তৈরির উপর ২০২২ সালেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ২৬ হাজার চাকরি বাতিলের রায় দেওয়া হয়। যা এখন সুপ্রিম কোর্টে সময় দিয়ে দেওয়া হয়েছে। গত এপ্রিল মাসে রাজ্য পুনরায় কলকাতা হাইকোর্টে আবেদন করে। রাজ্যের তরফে বলা হয়, উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি পদে নিয়োগের অনুমতি দিক আদালত। কিন্তু ৭ মে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ এই অতিরিক্ত শূন্যপদের উপর স্থগিতাদেশ বহাল রেখেছিলেন। এমনকী ডিভিশন বেঞ্চও সেই নির্দেশ বহাল রাখে। এবার চলতি মাসের শুরুতে রাজ্যের বিজ্ঞপ্তি খারিজ করে দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তাঁর ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সরকার আবার ডিভিশন বেঞ্চে গেল।

তাছাড়া সুপার নিউমেরারি পদ নিয়ে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, নিয়মিত নিয়োগের জন্য এমন পদ তৈরি করা যায় না। শুধু বিশেষ পরিস্থিতিতেই এমন পদ তৈরি করতে হয়। কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকারের সামনে তেমন কোনও বিশেষ পরিস্থিতি ছিল বলে প্রমাণ মেলেনি। তাই রাজ্যের নতুন পদ তৈরির সিদ্ধান্ত খারিজ করা হয়েছে। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে এবার সরাসরি চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন চাকরিপ্রার্থীদের একাংশ। এখন সেই মামলার অনুমতি দেওয়া হয়েছে।

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের