নিজ গড়েই এবার বিক্ষোভের মুখে শুভেন্দু

ঘটনাচক্রে দীর্ঘ ৩৬ বছর পর এবার কাঁথি পুরসভার ভোটে অধিকারী পরিবারের কোনও প্রতিনিধিই নেই নির্বাচনী ময়দানে। বিজেপি অধিকারী পরিবারের কাউকেই এবারে টিকিট দেয়নি। শুভেন্দু নিজের মতো করে বিজেপির হয়ে প্রচার করে যাচ্ছেন। কিন্তু সেই প্রচারের পথেও যে বিস্তর কাঁটা রয়েছে তা এদিনই দেখা গেল শহরের ২১ নম্বর ওয়ার্ডে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল ছাড়তেই পায়ের নীচ থেকে জমি সরে গিয়েছে। প্রতিদিনই একটু একটু করে দাপট হারাচ্ছেন শিশির পুত্র। রাজ্যের বিরোধী দলনেতা হয়েও হারিয়েছেন তাঁর আগেকার জনসন্মোহনী ক্ষমতাও। হারিয়েছেন জনপ্রিয়তাও। বিজেপির হয়ে নানা জায়গায় সভা করে বেড়াচ্ছেন, প্রতিটি সভা থেকে রুটিন মাফিক রাজ্যের শাসক দল, মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারকে আক্রমণ শানানোর পাশাপাশি আক্রমণ করছেন জোড়াফুলের নেতাদেরও। কিন্তু কোনও নির্বাচনেই বিজেপিকে জয়ের মুখ দেখাতে পারছেন না। বৃহস্পতিবার সেই বিজেপির প্রার্থীর হয়েই বাড়ি বাড়ি প্রচারে বেড়িয়েছিলেন তিনি। আর সেটাও তাঁর নিজের শহর কাঁথিতে। আর সেখানেও কিনা তাঁকে পড়তে হল বিক্ষোভের মুখে। কার্যত নিজের গড়ে এই বিক্ষোভের মুখে পড়ে হতচকিত হয়ে যান তিনি নিজেও। কার্যত এই সব ছোটখাটো ঘটনাও বলে দিচ্ছে নিজের শহরেই চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় রয়েছে নির্বাচন। সেই তালিকায় আছে পূর্ব মেদিনীপুরের অন্যতম প্রধান মহকুমা শহর তথা অধিকারীদের নিজ শহর কাঁথিও। সেই শহরের পুরবোর্ড দখলের বিষয়টি এখন বঙ্গ বিজেপির কাছে যেমন প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়ে গিয়েছে তেমনি শুভেন্দুর কাছেও তা সম্মানের লড়াই হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার তাঁকে সামনে রেখেই বিজেপি কাঁথিতে চালু করেছে ‘দুয়ারে শুভেন্দু’ কর্মসূচি। কিন্তু প্রথম দিনই সেই কর্মসূচী পড়ল তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে। এদিন কাঁথি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামেন শুভেন্দু। কাঁথির খড়গপুর বাইপাস সংলগ্ন মন্দিরে পুজো দিয়ে এদিন প্রচার শুরু করেন শুভেন্দু। কাঁথি শহরের ৬টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ি ঘুরে প্রচার শুরু করেন তিনি। আর সেই সময়েই ২১ নম্বর ওয়ার্ডে তিনি তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। তৃণমূলকর্মীরা তাঁকে দেখেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে শ্লোগান দিতে থাকেন। তবুও সেই স্লোগানের মধ্যেই প্রচার চালিয়ে যান শুভেন্দু।

ঘটনাচক্রে দীর্ঘ ৩৬ বছর পর এবার কাঁথি পুরসভার ভোটে অধিকারী পরিবারের কোনও প্রতিনিধিই নেই নির্বাচনী ময়দানে। বিজেপি অধিকারী পরিবারের কাউকেই এবারে টিকিট দেয়নি। শুভেন্দুর বাবা শিশির অধিকারী সাংসদ। শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারীও সাংসদ। শুভেন্দু নিজে বিরোধী দলনেতা ও বিধায়ক তাই তাঁদের ৩জনকে টিকিট না দেওয়ার যুক্তিও আছে। কিন্তু সৌমেন্দু অধিকারী কিছুই নন। তা সত্ত্বেও বিজেপি কেন তাঁকে প্রার্থী করেনি তা নিয়ে প্রশ্ন আগেই উঠে গিয়েছে। কার্যত এর পর থেকেই অধিকারী পরিবারের কাউকেই বিজেপির হয়ে কোনও নির্বাচনী প্রচারে দেখা যাচ্ছে না। খালি শুভেন্দু নিজের মতো করে বিজেপির হয়ে প্রচার করে যাচ্ছেন। কিন্তু সেই প্রচারের পথেও যে বিস্তর কাঁটা রয়েছে তা এদিনই দেখা গেল শহরের ২১ নম্বর ওয়ার্ডে। যদিও শুভেন্দু ও বিজেপি উভয়েই কাঁথি পুরসভায় জয় নিয়ে আত্মবিশ্বাসী। তবে তৃণমূল যে সেই লড়াইয়ে শুভেন্দু ও বিজেপিকে জমি ছেড়ে দেবে না সেটা এদিনের ঘটনাতেই পরিষ্কার হয়ে গেল।  

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের