আম কীভাবে গাড়ি হয়ে গেল! ভোট বয়কটের ডাক নির্দল প্রার্থীর

‘ছিল আম হয়ে গেল গাড়ি’! এমনই অদ্ভূত ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ছিল আম হয়ে গেল গাড়ি’! এমনই অদ্ভূত ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুকে। পঞ্চায়েত ভোটের ব্যালটে এমন প্রতীক বিভ্রাটের জেরে ভোট বয়কটের ডাক দিলেন নির্দল প্রার্থী এবং তাঁর সমর্থকরা।

পূর্ব মেদিনীপুরের তমলুকের পদমপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এর ৩৩ নম্বর বুথে নির্ধারিত সময়ে শুরু হয়েছিল ভোটগ্রহণ। কিন্তু ভোট দিতে গিয়ে ভোটারদের নজরে আসে পঞ্চায়েত সমিতির নির্দল প্রার্থী শবনম বিবি যে চিহ্নে ভোটে দাঁড়িয়েছিলেন সেই আম চিহ্ন ব্যালট থেকে উধাও। তার বদলে রয়েছে গাড়ি চিহ্ন। বিষয়টি নিয়ে সরব হন শবনম বিবি এবং তাঁর সমর্থকরা।

প্রতীক বদল হয়ে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভোট বয়কটের ডাক দেন তাঁরা। কিন্তু সেই দাবি নস্যৎ করে দেন প্রিসাইডিং অফিসার। তিনি নির্দল প্রার্থীকে এক ঘন্টা সময় দেন ব্যালটে বদল হওয়া গাড়ি চিহ্নে নিজের নাম প্রচারের জন্য। কিন্তু তা মেনে নেননি নির্দল সমর্থকরা। ভোট বয়কটের দাবিতে অনড় থাকেন তাঁরা। অন্যদিকে নির্দল প্রার্থীর দাবি মেনে ভোট বন্ধ না করে প্রিসাইডিং অফিসার ভোট গ্রহণ চালু রাখেন।

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা