ভুয়ো CBI’র খপ্পরে পড়ে তমলুকে প্রতারণার শিকার হলেন প্রাক্তন অধ্যাপিকা

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: ভুয়ো CBI’র খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয়ে ৬ লক্ষ টাকা হারালেন প্রাক্তন অধ্যাপিকা।তমলুক থানায় অভিযোগ দায়ের । তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম(Cyber Crime) শাখা।প্রবাসী বাঙালি ,লখনউ মিউজিক কলেজের প্রফেসর ডক্টর জয়শ্রী রায়(Dr.Jayashree Roy)।জয়শ্রী দেবী ৬৬ বছরের ।তার মেয়ে দেবশ্রী রায় চক্রবর্তী মহিষাদল গার্লস কলেজের প্রফেসার।সেই সূত্রে তিনি তমলুকের এক আবাসনে থাকেন। তার অভিযোগ গত ২২ ডিসেম্বর এক অপরিচিত নম্বরে ফোন আসে, দিল্লি থেকে।

তারা বলেন যে, CBI থেকে বলছি।প্রায় ৮০ কোটি টাকার ঘোটালা মামলা আপনার নাম রয়েছে। শুধু আপনার নয়, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নরেশ গোবেল সহ আপনি সহ তিনজনের নামে সিবিআই মামলা হয়েছে। আপনি সশরীরে দিল্লি সিবিআই(CBI) অফিসে যোগাযোগ করুন। এরপরে বাড়িতে গৃহবন্দি করে রাখেন ওরা। বাইরে কারোর সাথে কথা বলতে দেয়নি। প্রায় ২ দিন গৃহবন্দী করে, এরপর ছয় লক্ষ টাকা দাবি করেন।

এরপর একাউন্টে টাকা পাঠানোর কথা বলেন। অভিযুক্ত ভয় পেয়ে ছয় লক্ষ টাকা RTGS করেন। পরে জানতে পারেন তিনি প্রতারণার স্বীকার হয়েছেন ।এরপর তমলুক থানার দ্বারস্থ হন এবং তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণার ঘটনা গোটা দেশ জুড়ে ঘটছে। বারবার সতর্ক করা হচ্ছে দেশবাসীকে। কিন্তু তারপরে ও অনেকেই এই প্রতারণা চক্রের শিকার হচ্ছেন।তমলুকের অধ্যাপিকাকে যে চক্রটি প্রতারণা করেছে তারাও ভিন রাজ্যের বলে তমলুক থানার সাইবার ক্রাইম শাখার অফিসাররা জানতে পেরেছে। ওই চক্রের সন্ধানে দিন রাজ্যে পুলিশের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে তমলুক থানার সাইবার ক্রাইম শাখার অফিসাররা।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে