সিঙ্গুরে ন্যানো কারখানা: ক্ষতিপূরণ মামলায় জয় পেল টাটা মোটরস

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সিঙ্গুরে ন্যানো কারখানা গড়তে না পারার জন্য টাটা মোটরসকে ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে (ডব্লিউআইডিসিএল)। সোমবার তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনাল ওই নির্দেশ দিয়েছে বলে দাবি করেছে টাটা গোষ্ঠী। যদিও ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ রয়েছে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের। সোমবার রাত পর্যন্ত এ বিষয়ে শিল্পোন্নয়ন নিগমের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নিয়ে কিছু জানাননি নিগমের আধিকারিকরা। রায় খতিয়ে দেখার পরেই এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হবে বলে নিগমের এক আধিকারিক জানিয়েছেন।

বাম জমানায় হুগলির সিঙ্গুরে কৃষকদের কাছ থেকে জোর করে জমি কেড়ে ঘনিষ্ঠ শিল্পপতি রতন টাটাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ত‍ৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন সিঙ্গুরের কৃষকরা। জমি না দেওয়ার দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলেন তাঁরা। আর জমি দিতে অনিচ্ছুক কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের জমি আন্দোলন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। অনিচ্ছুক জমিদাতাদের তীব্র আন্দোলনের মুখে সিঙ্গুর ছেড়ে পাততাড়ি গুটিয়ে পালিয়ে গিয়েছিল টাটা গোষ্ঠী। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে প্রতিশ্রুতি রেখেই অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাম জমানায় মুনাফা লোটার সুবর্ণ সুযোগ পাওয়া টাটা গোষ্ঠীর শীর্ষ কর্তারা গরিব কৃষকদের কাছে হার হজম করতে পারেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবক শেখাতে সিঙ্গুরে কারখানা গড়তে না পারায় লোকসানের গল্প ফেঁদে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের বিরুদ্ধে মামলা দায়ের করে।

এদিন স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে জমা দেওয়া এক চিঠিতে টাটা মোটরসের পক্ষ থেকে জানানো হয়েছে, টাটা মোটরস এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগমের মধ্যে  আরবিট্রাল ট্রাইব্যুনালে মামলা চলছিল। এদিন আরবিট্রাল ট্রাইব্যুনাল ওই মামলায়  রাজ্য শিল্পোন্নয়ন নিক্ষমের কাছ থেকে টাটা মোটরসকে ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে। তার মধ্যে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে বার্ষিক ১১ শতাংশ হারে সুদও রয়েছে।

সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী