দোলে রঙ খেলবেন কি! পারা ছোঁবে ৩৬ ডিগ্রি

বসন্তের বঙ্গে ক্রমশ চড়ছে পারদ। দোলের সময় গরমে নাজেহাল হতে চলেছে রাজ্যবাসী। এমনই ইঙ্গিত মিলল আবহাওয়া দফতরের রিপোর্টে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বসন্তের বঙ্গে ক্রমশ চড়ছে পারদ। দোলের সময় গরমে নাজেহাল হতে চলেছে রাজ্যবাসী। এমনই ইঙ্গিত মিলল আবহাওয়া দফতরের রিপোর্টে। আগামী ১৮ মার্চ রয়েছে দোল পূর্ণিমা। তার আগেই রাজ্যে দাপট দেখাতে শুরু করেছে গরম। মহানগর কলকাতার তাপমাত্রা(Kolkata Weather) পৌঁছে গিয়েছে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। যা আগামী ৪৮ ঘন্টায় আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে। যা আগেরদিন অর্থাৎ রবিবারের তুলনায় খানিকটা বেশি।

বঙ্গে তাপমাত্রা বাড়ার এই প্রবণতা চলতে থাকবে বলে আবহাওয়া দফতরের রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে। আগামী দুই-তিনদিনে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। দিনের শুরুতে সকালের দিকে কিছুটা স্বস্ত্বিদায়ক আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গলদঘর্ম অবস্থা হবে। আর এখানেই প্রশ্ন উঠছে এখনই যদি এই গরম হয় তাহলে দোলের দিন পারা কোথায় গিয়ে দাঁড়াবে। যদিও আবহবিদরা জানিয়েছেন, দোলের দিন পারা চড়লে সেটা প্রকৃতির দোষ হবে না। কেননা দোল এবার চৈত্র মাসে পড়েছে। সেই হিসাবে অন্যবার দোলের সময় ভরা বসন্তের যে আমেজ মেলে তা এবারের দোলে মিলবে না। দোলের দিন খাস কলকাতায় পারা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, ‘গরম তো পড়েই গিয়েছে। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা মার্জিনালি একটু বাড়বে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনাও থাকছে। তাই এবছর দোলের দিন নাভিঃশ্বাস গরমের সাক্ষী হতে চলেছে বঙ্গবাসী।’

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?