চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চাদর-সোয়েটার বের করে ফেলুন, ৪৮ ঘন্টায় জাঁকিয়ে বসছে ঠাণ্ডা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: অবশেষে হাজির শীত(Winter)। উত্তরের পার্বত্য জেলাগুলির পাশাপাশি হু হু করে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে দক্ষিণবঙ্গেও। পশ্চিমের পুরুলিয়াতেও শীতের দাপট অব্যাহত। আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রার পারদ আরও নিচের দিকে নামতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের(Alipore Weather Department) তরফ থেকে। ভোরের দিকে কনকনে শীত অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গরমের অস্বস্তি কাটিয়ে ক্রমাগতই হচ্ছে আবহাওয়ার পরিবর্তন।

আরও পড়ুনঃ ঝাঁ চকচকে আপগ্রেড সহ বাজারে লঞ্চ হচ্ছে ওয়ানপ্লাস 13R, কত দাম জানেন?

সপ্তাহান্তে(Weekend Weather) রাজ্যজুড়েই শীতের আমেজ। কলকাতার(Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা এসে ঠেকেছে ১৯ ডিগ্রি সেলসিয়াসে। এদিন সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে। সর্বত্র বিরাজ করছে শুষ্ক আবহাওয়া। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ভোরের দিকে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে উত্তরের তিন জেলা দার্জিলিং, কালিম্পং, ও আলিপুরদুয়ারে। উত্তরের জেলাগুলিতে বৃষ্টি বহাল থাকলেও তা দীর্ঘ মেয়াদী হবে না। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং ও কালিম্পংয়ে। কুয়াশার দাপট থাকবে দুই দিনাজপুর ও মালদায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার আরও পতন ঘটবে চলতি সপ্তাহেই। সোমবার থেকেই হাঁড় কাপানো শীত অনুভূত হতে পারে।

আরও পড়ুনঃ সোনায় সোহাগা, বিয়ের মরসুমে‌‌ হু-হু করে কমছে হলুদ ধাতুর দাম

কলকাতা ও দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি একেবারেই কেটে গিয়েছে। আকাশ বেলার দিকে মূলত পরিস্কার। বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই ফলে আবহাওয়ার পরিস্থিতি দুর্যোগপূর্ণ নয়, বরং তা একেবারেই স্বাভাবিক। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস-এর মধ্যেই ঘোরাফেরা করবে।

Published by:

Share Link:

More Releted News:

‘শুভেন্দুর নির্বাচনী এজেন্ট কে?’ নন্দীগ্রামে দাঁড়িয়ে বিস্ফোরক অভিষেক

হলদিয়া ও কাঁথির এসডিপিওকে বদলি করল কমিশন

‘পরিযায়ী শ্রমিকদের ধর্মগ্রন্থ ছুঁইয়ে বিজেপিকে ভোট দিতে বলছে’‌, মন্তেশ্বরে বিস্ফোরক মমতা

বিজেপি সমর্থকের বাড়িতে আগুন, ভোটমুখে উত্তপ্ত বসিরহাট

‘ওরা চাকরি থেকে ছাড়ালে আমরা দেব, অভিষেকের সঙ্গে কথা হয়েছে’! I-PAC কর্মীদের আশ্বাস মমতার

‘১০ বছরে গঙ্গাসাগরে একটাও দুর্ঘটনাও ঘটেনি’, মহাকুম্ভের প্রসঙ্গ টেনে দাবি করলেন অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ