বইবে লু ! দক্ষিণবঙ্গে বাড়বে ৭ ডিগ্রি তাপমাত্রা, সঙ্গে রাখুন ছাতা ও সানগ্লাস

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈশাখ মাস আসার আগেই দাবদাহের সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকদিনের বৃষ্টি ও ঝড়-ঝঞ্ঝা কাটিয়ে এখন রাজ্যে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। শনিবার থেকে তা ভালোই টের পাওয়া যাচ্ছে। সোমবার থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার কথা জানানো হয়েছে। কয়েকদিনের কালবৈশাখী কাটিয়ে এখন দাবদাহে পুড়তে চলেছে ভোটের বাংলা। দক্ষিণবঙ্গের তাপমাত্রা একধাক্কায় বাড়তে পারে ৭ডিগ্রি। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা অনেকটাই বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার এবং রবিবার দুদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও  তাপমাত্রা বাড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস।  সোমবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে পশ্চিমের দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। রবিবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলায়। সোমবার ১৩ এপ্রিল হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায়।

পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু অংশে লু বইবে। মঙ্গলবার ১৪ এপ্রিল তাপপ্রবাহ বইতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু অংশে। বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ ১৫ ও ১৬ এপ্রিল পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় অস্বস্তিকর গরম অনুভব হবে। তাপপ্রবাহ বইবে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে রাজ্যবাসীকে সতর্ক করে বলা হয়েছে তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে গরম আবহাওয়ায় বাইরে বের হলে সতর্কতা অবলম্বন করতে হবে। মূলত ওই দিনগুলিতে সকাল ১১ টা থেকে বিকেল চারটে মধ্যে লু বইবে। অতিরিক্ত জল পান করার পরামর্শ দেওয়া হয়েছে।

অপরদিকে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর এবং তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হলেও উত্তরবঙ্গের জন্য থাকছে ঝড়-ঝঞ্ঝার বিশেষ সর্তকতা। শুক্রবার সর্তকতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু এলাকায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের ঝড়ো হওয়ার পাশাপাশি হতে পারে বজ্রপাত। 

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

পড়ুয়াদের উপর লাঠিচার্জে ক্ষুব্ধ নাসিরুদ্দিন, দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ তকমা বর্ষীয়ান অভিনেতার

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে জলপাইগুড়ির যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী