চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘দিতওয়া’র প্রভাবে শহরে বাড়ল পারদ, ৪দিন তাপমাত্রা বদলের সম্ভাবনা নেই, জানাল হাওয়া অফিস

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে ঘূর্ণিঝড় দিতওয়া। এটি ক্রমশ শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে তামিলনাড়ু পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। রবিবার উত্তর তামিলনাড়ু, পুদুচেরী এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে  আছড়ে পড়তে পারে সেটি। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে শহরের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কিছুটা। শীতের আমেজ উধাও।

জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে বৃহস্পতিবারই এই দিতওয়া ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। তবে এর সরাসরি প্রভাব বঙ্গের ওপর না পড়লেও পারদ রয়েছে উর্ধ্বমুখী। যার ফলে শীতের আমেজ বাধা পড়বে। নভেম্বর মাসের শুরু থেকে যে শীতের আমেজ টের পাওয়া গিয়েছিল, নভেম্বর মাসের শেষে এসে সেই শীত অনুভূত হচ্ছে না।

আরও পড়ুন- রবিবার বিকেলে প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে ঝড়, জারি হল সতর্কতা

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের ফলে কিছুটা ধাক্কা খেয়েছে শীত। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কম। বৃহস্পতিবার এই তাপমাত্রা আরো কিছুটা কম ছিল। শুক্রবার সকাল হতেই সেই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এদিন সকালে শহরের আকাশ ছিল কুয়াশায় ঢাকা। বেলা বাড়তি আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কয়েক দিন শহরের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলে জানা গিয়েছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৪ দিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তারপরে পরিস্থিতির বদল হতে পারে।

উল্লেখ্য, দিতওয়ার নামকরণ করেছে ইয়েমেন। কিছুদিন আগে মালাক্কা প্রণালীর কাছে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় সেনিয়র। সেটি ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। সংযুক্ত আরব এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিল। সেনিয়ার শব্দের অর্থ সিংহ।

Published by:

Share Link:

More Releted News:

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ