ইন্দাসে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

Share:

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: বাঁকুড়া জেলার ইন্দাসে মনোনয়নপত্র জমা দেওয়ার পঞ্চম দিনে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ। রণক্ষেত্র ইন্দাস।বুধবার ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার নেতৃত্বে বিজেপি তরফ থেকে ইন্দাস বিডিও অফিসে মনোনয়ন পত্র জমা করতে আসে বিজেপি। সেই সময় ইন্দাস ঢোকার আগে বিষ্ণুপুরের এসডিপি ও(SDPO) কুতুব‌উদ্দিন খানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

সেখানেই প্রথম বাধার সম্মুখীন হয় বিজেপি। তারপর শুরু হয় বচসা। বচসা হবার পরে অবশেষে তারা বিডিও(BDO) অফিসের দিকে রওনা হলে আবারও ইন্দাস পিরতলায় পুলিশের বাধার সম্মুখীন হয় বিজেপি। সেখানেও বেশ কিছুক্ষণ বচসা হবার পর পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকরা বাকবিতণ্ডাতে জড়িয়ে পরে। অবশেষে বিজেপি পুলিশের ব্যরিকেড ভেঙ্গে ১৪৪ ধারা(144) অমান্য করে ঢোকার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। লাঠিচার্জে বিজেপির দুই জন মহিলা সহ তিন জন আহত হয়। তার মধ্যে একজনের মাথা ফাটে।

অপরদিকে পুলিশের তরফে আহত হন বিষ্ণুপুরের এসডিপিও(SDPO) কুতু‌উদ্দিন খান। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।অন্যদিকে ইন্দাসে যাওয়ার পথে পাত্রসায়ের থানার কাঁকরডাঙ্গা মোড়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ(MP) সৌমিত্র খাঁর পথ আটকায় তৃনমূল। এদিন ইন্দাসে মনোনয়ন করতে যাওয়ার পথে বিজেপির মিছিলের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার পর ইন্দাস(Indus) যাচ্ছিলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। কাঁকরডাঙ্গা মোড়ের কাছাকাছি তাঁর কনভয় আসতেই রাস্তার উপর বসে তাঁর গাড়ি আটকে দেয় তৃণমূল কংগ্রেসের মহিলারা। চোর চোর শ্লোগান দেওয়া হয় সাংসদকে লক্ষ্য করে। অবরোধের মুখে পড়ে পরে গাড়ি ঘুরিয়ে সাংসদ সোনামুখীর দিকে ফিরে যান।

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী