ফের উত্তপ্ত লাভপুর, পুলিশকে লক্ষ্য করে বোমা, গুলি

Share:

নিজস্ব প্রতিনিধি : দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। তার আগে বৃহস্পতিবার বোমাবাজি. গুলি চালনার ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের লাভপুর। অস্ত্র কারখানায় তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হতে হল পুলিশকে। পুলিশকে লক্ষ্য করে বোমা, গুলি। এই ঘটনায় এক কনস্টেবলের পা ভেঙে যায়।

এদিন দুপুর তিনটে নাগাদ লাভপুরের হাতিয়া গ্রামে তল্লাশি চালাতে যায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হাতিয়া গ্রামে অস্ত্র কারখানায় তল্লাশি চালানো হয়। পুলিশকে দেখেই বোমা ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। সেইসঙ্গে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলে পুলিশ দুজনকে গ্রেফতার করে নিয়ে যায়। একজনের নাম শেখ আব্বাসউদ্দিন, আরেক জনের নাম শেখ জামাল। অস্ত্র কারখানা থেকে দুটি ওয়ান শাটার পাইপ গান, ৮ রাউন্ড গুলি সহ বেশ কিছু অস্ত্র তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়।

এদিন পুলিশকে বামা মারার খবর জানতে পেরে লাভপুর থানায় আসেন রিকি আগরওয়াল। এদিন দুষ্কৃতীদের বোলপুর মহকুমা হাসপাতালে তোলা হয়। এর আগে গত আড়াই বছরে লাভপুরে তিন বার বোমা মারার ঘটনা ঘটে। যে হাতিয়া গ্রামে পুলিশ আক্রান্ত হয়েছে, সেখানে এর আগেও পুলিশকে লক্ষ্য করে বোমা মারার ঘটনা ঘটেছে। ২০২১ সালের ১৫ আগস্ট রাতে নকল সোনার কয়েন ব্যবসায়ীদের ধরতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল পুলিশকে। পুলিশকে লক্ষ্য করে বোমা মারা হয়। এরপরের দিনও ফের আক্রান্ত হতে হয় পুলিশকে।

 

 

 

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

হালিশহরে নিহত তৃণমূলকর্মীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু