সমগ্র শিক্ষা মিশনের টাকা একটি অ্যাকাউন্ট থেকে খরচের নির্দেশ

সমগ্র শিক্ষা মিশনের টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খরচের নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সমগ্র শিক্ষা মিশনের টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খরচের নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। এই মর্মে সম্প্রতি সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের জেলা আধিকারিকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।

সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের জেলা আধিকারিকদেরকে পাঠানো সেই সেই নির্দেশে বলা হয়েছে, সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের টাকা খরচ করতে হবে একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে। পৃথক একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তার মাধ্যমে ওই প্রকল্পের টকা খরচের জন্য বলা হয়েছে। জিরো ব্যালেন্সে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই আগামীতে সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের যাবতীয় খরচ করতে হবে এই প্রকল্পের অধীনে থাকা স্কুলগুলিকে। এই প্রকল্পে অর্থ ব্যয়ে স্বচ্ছতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমগ্র শিক্ষা মিশনের টাকা খরচের জন্য একটি বিশেষ অ্যাকাউন্টের পাশাপাশি স্কুলের আরও বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করা হত এত দিন। কিন্তু কেন্দ্র সরকারের তরফে এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশিকা জারি করে বলা হয়, সমগ্র শিক্ষা মিশন প্রকল্পে সংশ্লিষ্ট স্কুলকে একটি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক বলে জানানো হয়। ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের টাকা খরচ করতে হবে। এরপর এই এ বিষয়ে সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের জেলা আধিকারিকদেরকে নির্দেশিকা পাঠানো হয়। প্রসঙ্গত গত ১৬ জুলাই রাজ্যের অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সব দফতরের আর্থিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকেই নির্দেশ দেওয়া হয়, কেন্দ্র সরকারের থেকে পাওয়া অর্থ যেন সঠিক ভাবে খরচ করা হয়। পাশাপাশি কোনও টাকা না যেন ফিরে যায় তাও দেখতে বলা হয়েছে।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ