টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ স্কুলছাত্রের ঝুলন্ত দেহ মিলল নাকাশিপাড়াতে

প্রীতমের পরিবারের দাবি, গলায় ফাঁস দিয়ে খুন করে পরিকল্পিত ভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাকে। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত্যে নেমেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিউশন পড়তে বেরিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ(Missing) হয়ে গিয়েছিল এক স্কুলছাত্র(School Student)। শুক্রবার সকালে তার ক্ষতবিক্ষত দেহ(Hanging Body Recovered) উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়া(Nadia) জেলার নাকাশিপাড়া(Nakashipara) ব্লকের পাটিকাবাড়ি গ্রামে। মৃত স্কুল পড়ুয়ার নাম প্রীতম বিশ্বাস। বয়স মাত্র ১৪ বছর। শুক্রবার সকালে পাটিকাবাড়ি গ্রামে ওই স্কুল ছাত্রের বাড়ি থেকে কিছুটা দূরে একটি আমবাগানে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের দাবি, গলায় ফাঁস দিয়ে খুন করে পরিকল্পিত ভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই কিশোরকে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ওই কিশোরের স্কুলের ব্যাগ উদ্ধার হয়। স্কুল পড়ুয়ার পরিবারের দাবি মেনে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন, পুজোর মুখে সুপ্রিম স্বস্তি মলয়ের, খারিজ ED’র মামলা

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পাটিয়াবাড়ি বাজারে টিউশন নিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল প্রীতম। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। কিশোরের খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ এলাকার একটি আমবাগানে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরের দেহ মেলে। কিশোরের দেহে একাধিক আঘাতের চিহ্নও দেখতে পান স্থানীয় বাসিন্দারা। হাত-পা বাঁধা অবস্থায় ছিল বলেও তাঁদের দাবি। এদিন সকালে পুলিশ এসে প্রথমে তার দেহ উদ্ধার করে বেথুয়াডহরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপরেই দেহ পাঠানো হয় শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য।

আরও পড়ুন, বাংলায় বন্যার জন্য DVC’র বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মোদিকে চিঠি মমতার

পাটিকাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রীতমের এই অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছেন না গ্রামবাসীরাও। প্রীতমের বাবা পান্থ প্রসাদ বিশ্বাস এদিন সংবাদমাধ্যমকে জানান, ‘বাড়ি থেকে পড়তে যাচ্ছি বলে বেরিয়েছিল। তার পর আর বাড়ি ফেরেনি। শুক্রবার সকালে থানা থেকে খবর পেলাম। আমার ছেলে ওই ভাবে কখনও আত্মহত্যা করতে পারে না। পরিষ্কার বোঝা যাচ্ছে ওকে খুন করে টাঙিয়ে রাখা হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার করুক পুলিশ।’ ঘটনার জেরে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) উত্তমকুমার ঘোষ জানিয়েছেন, ‘স্কুল পড়ুয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে কিশোরের দেহে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তদন্ত চলছে।’

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ