জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?

Share:

নিজস্ব প্রতিনিধি:  জন্মাষ্টমী উপলক্ষে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে এখন উৎসবের আমেজ। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে মন্দির চত্বর। সকাল থেকেই পুজো-অর্চনা, কীর্তন-সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জন্মাষ্টমী উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরে বিপুল সংখ্যক বিদেশি ভক্তেরও সমাগম হয় প্রতি বছর। ইসকন সূত্রে জানা গিয়েছে, প্রায় লক্ষাধিক বিদেশি ভক্তের আগমন ঘটেছে মায়াপুরে। তাঁদের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্য থেকেও বহু ভক্ত এসেছেন কৃষ্ণের জন্মোৎসবে সামিল হতে। উৎসবকে কেন্দ্র করে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে গোটা ইসকন মন্দির চত্বর। আলোর রোশনাইয়ে ঝলমল করছে মন্দির। ভক্তদের উপস্থিতিতে সকাল থেকেই চলছে হরিনাম সংকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান। মন্দির চত্বরে তৈরি হয়েছে উৎসবের আবহ।

আরও পড়ুন: মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…

ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রমেশ দাস জানিয়েছেন, রাত ১২টায় শ্রীকৃষ্ণের জন্মলগ্নকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হবে মহাভিষেক-সহ একাধিক ধর্মীয় অনুষ্ঠান। কৃষ্ণের জন্মমুহূর্তে ভক্তদের উপস্থিতিতে মায়াপুরে আরও জমজমাট হয়ে উঠবে জন্মাষ্টমীর উৎসব।

বাগদানের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩, দেহ উদ্ধারে ডাক পড়ল বুলডোজারের

জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কয়লাবোঝাই ট্রাকে ধাক্কা বাসের, মৃত ১

‘হবু পরিচালকদের মগজধোলাইয়ের চেষ্টা চলছে’, SRFTI-এ আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে নাসিরুদ্দিন

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স! গ্রেফতার প্রায় ১০০০, বিক্ষোভে হাজির ক্যাপ্টেন আমেরিকা-ব্ল্যাক প্যান্থার

ধারের টাকা ফেরত চাওয়ায় সেলসম্যানকে খুন, মদের দোকান থেকে লুঠ ১.৪১ লক্ষ

পানাগড়ে দুর্ঘটনার কবলে বিহারের জামুই থেকে কলকাতাগামী বাস, মৃত ১

ড্রোন হামলায় Starlink-এর অপব্যবহার করেছে ইউক্রেন! বিস্ফোরক দাবি এলন মাস্কের

বিয়ের ১ বছরের মাথায় মা হলেন ‘সানম তেরি কসম’ নায়িকা মাওরা হোকেন, ছেলে হল না মেয়ে?

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, প্রবল আতঙ্কে স্থানীয়রা

মক্কা-মদিনায় পড়ল মিসাইলের ধ্বংসাবশেষ, সৌদিতে হামলার অভিযোগ অস্বীকার হুথিদের

‘তিলকই আসল নায়ক’, ভারতীয় ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাকিস্তানি তারকা

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল