চা-শ্রমিকদের ডাকা বনধে ধাক্কা খেল পাহাড়ের আংশিক জনজীবন

বনধের জেরে ধাক্কা খেল দার্জিলিংয়ের জনজীবন। বিপাকে পড়লেন কয়েক হাজার পর্যটকও। বনধের ডাক দিয়েছে চা-শ্রমিক সংগঠনগুলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) পাহাড়ে একটা প্রচলিত কথা আছে। সেখানকার অর্থনীতি দাঁড়িয়ে আছে ৩টি ‘T’র ওপর। সেই ৩ ‘T’ হল – Tea, Timber আর Tourism। অর্থাৎ চা শিল্প, কাঠশিল্প আর পর্যটন শিল্প। এখন দেখা যাচ্ছে, চা শিল্পের জেরে ধাক্কা খাচ্ছে পাহাড়ের পর্যটন শিল্প। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে এদিন অর্থাৎ সোমবার, যা সপ্তাহের প্রথম দিনও, সেই কর্মব্যস্ত দিনে পাহাড়ে ১২ ঘণ্টা বনধের(12 Hours Strike) ডাক দিয়েছে চা-শ্রমিক সংগঠনগুলি(Tea Workers Organizations)। সেই বনধের জেরে ধাক্কা খেল দার্জিলিংয়ের জনজীবন। বিপাকে পড়লেন কয়েক হাজার পর্যটকও(Tourists are in Problem)। পুজোয় বোনাস(Bonus) নিয়ে চা বাগানের মালিক-শ্রমিক পক্ষের ‘দরাদরি’, মতানৈক্যের জেরেই এদিন ১২ ঘন্টার বনধ ডাকা হয়েছে। সেই বনধের জেরেই এদিন সকাল থেকে কার্যত স্তব্ধ দার্জিলিং। চা বাগানগুলি তো বটেই, পাহাড়ি শহরের জনবহুল স্থানও কার্যত শুনশান।

আরও পড়ুন, বকেয়া Property Tax না মেটালে Building Plan’র অনুমোদন মিলবে না

চা শ্রমিকদের দাবিকে সমর্থন জানিয়েছে অনীত থাপার দল ভারতীয় গোর্খা গণতান্ত্রিক মোর্চা। ফলে শ্রমিকদের এই প্রতিবাদ আরও কিছুটা অক্সিজেন পেয়ে গিয়েছে। শ্রমিকদের দাবি, ২০ শতাংশ হারে দিতে হবে পুজোর বোনাস। আর মালিকপক্ষের সিদ্ধান্ত, ২০ নয়, ১৩ শতাংশ হারে বোনাস দেওয়া হবে। এনিয়ে আগেও একাধিকবার আলোচনা হয়েছে উভয়পক্ষের। দুজনেই নিজ নিজ দাবিতে অনড়। দাবি আদায়ে তাই এবার কাজকর্ম বন্ধ রেখে ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে চা শ্রমিক সংগঠনগুলি। যার জেরে সকাল থেকে চা বাগানের দরজা পর্যন্ত খোলেনি। দার্জিলিংয়ের জনবহুল ম্যাল একেবারে ফাঁকা। গরুবাথানের সাপ্তাহিক হাটও বসেনি। শ্রমিক স্বার্থে এই ধর্মঘটে শামিল হয়েছেন সকলেই। চা শ্রমিকদের এই ধর্মঘটের জেরে সমস্যায় পড়েছেন পর্যটকরা। বেড়াতে গিয়ে আটকে পড়েছেন। পাহাড়ে থেকে সমতলে কোনও গাড়ি ওঠানামা করছে না। কোনও কোনও জায়গায় রাস্তা অবরোধ করছেন শ্রমিকরা। তবে এই ধর্মঘটের জেরে পর্যটন শিল্পে ক্ষতির সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন, পোর্টালে রয়েছে নাম, অথচ স্কুলে নেই অস্তিত্ব, সবুজসাথীর সাইকেল বিলি নিয়ে কড়া রাজ্য

তবে পাহাড়ে ধর্মঘট হলেও কালিম্পংয়ে এতটা প্রভাব পড়েনি। বেলার দিকে এখানকার দোকানপাট খুলতে শুরু করে। স্কুল, কলেজও স্বাভাবিক। সকাল থেকে কালিম্পং বাস টার্মিনাস এলাকায় বা, গাড়ির জন্য হাঁকাহাঁকির চেনা ছবিটাই দেখা গিয়েছে এদিন। কার্শিয়াং আর মিরিকে পালিত হচ্ছে ১২ ঘণ্টার বন্‌ধ। শিলিগুড়ি থেকে কোনও গাড়ি দার্জিলিং, কার্শিয়াং যাচ্ছে না। চরম হয়রানি পর্যটক ও নিত্যযাত্রীদের। পাহাড়ের বিভিন্ন জায়গায় বন্‌ধের সমর্থনে রাস্তায় নেমেছে ট্রেড ইউনিয়নের নেতারা। সকাল থেকে কিছু গাড়ি পাহাড়ে গেলেও সেগুলিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এনজেপি, বাগডোগরা-সহ নানা জায়গায় গাড়ির স্ট্যান্ড কার্যত ফাঁকা। অশান্তি এড়ানোর জন্য পাহাড়ের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ। পুজোর সময় বহু পর্যটক পাহাড়মুখী হন। চরম হয়রানির শিকার হতে হচ্ছে। এদিন যাদের সাইট সিন দেখার কথা ছিল তাঁদের হোটেলে বসে থেকেই সময় কাটাতে হচ্ছে। যাদের পাহাড়ে যাওয়ার কথা ছিল, তাঁদের সমতলেই আটকে থাকতে হয়েছে। আর যাদের পাহাড় থেকে ফেরার কথা ছিল, তাঁরাই সব থেকে বেশি বিপাকে পড়েছেন।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের