সুপ্রিম নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে স্পেশাল রিভিউ পিটিশন দায়েরের পথে রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছিল সব প্রাথমিক শিক্ষককে টেট পাশ করতেই হবে। এর জন্য দু’বছরের সময়সীমা বেঁধে আগেই নির্দেশ দিয়েছিল আদালত। শুধু চাকরির পাঁচ বছর বাকি থাকলেই মিলবে ছাড়। এ পর্যন্তই বলা ছিল। শীর্ষ আদালতে এই নির্দেশের ফলে প্রায় ৯০ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার চাকরি রয়েছে অনিশ্চয়তার মধ্যে। এবার সকল শিক্ষক শিক্ষিকার চাকরি রক্ষায় নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল রিভিউ পিটিশন দায়ের করতে চলেছে রাজ্য।

গত ১ সেপ্টেম্বর সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ নির্দেশ দিয়েছিলেন যে দুবছরের সময়সীমা বেঁধে দেওয়া হল। এর মধ্যে যে সকল প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ৫ বছরের বেশি চাকরি রয়েছে তাঁদের পদোন্নতি পেতে হলে টেট পরীক্ষা করতে হবে। শুধু ৫ বছরের কম যাদের চাকরি জীবন বাকি রয়েছে তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ গ্রাহ্য হবে না। এর ফলে রাজ্যের প্রায় ৯০ হাজার শিক্ষকের চাকরি অনিশ্চয়তার মুখে পড়ে।

এর মধ্যেই গত ৭ অক্টোবর রাজ্যের প্রাথমিক শিক্ষকদের সংগঠন এবিপিটিএ’র পক্ষ থেকে একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়। তারপরে রাজ্যের পক্ষ থেকেও এমনই পিটিশন ফাইল করা হচ্ছে বলে জানা গিয়েছে। রাজ্যের তরফ থেকে সুপ্রিম রায়কে পুনর্বিবেচনা করার জন্য আর্জি জানানো হচ্ছে। পিটিশন দাখিলের সমস্ত রকম প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে আদালত সূত্রে।

ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দফতর যে পরিসংখ্যান তৈরি করেছে তাতে সুপ্রিম নির্দেশ মানতে হলে প্রায় ১ লক্ষ শিক্ষককে এখন টেট পরীক্ষায় বসতে হবে। এই এত সংখ্যক শিক্ষক শিক্ষিকা টেট দিয়ে আদৌ পাশ করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এতদিন চাকরি করার পর তাঁদের আবার টেট পরীক্ষায় বসা বড়সড় মানসিক ধাক্কার সামিল। পাশাপাশি পঠন পাঠনেও প্রভাব পড়বে। সেই জন্যই রাজ্য সরকার রিভিউ পিটিশনের সিদ্ধান্ত নিয়েছে।

২০১১ সালের পর থেকে টেট পরীক্ষার মাধ্যমে প্রাথমিকে শিক্ষক নিয়োগ হয়েছে। তার আগে পর্যন্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে টেট ছাড়াই।AICT’র গাইড লাইনও তেমনই ছিল। এখন টেট পরীক্ষা দিতে গেলে মারাত্মক প্রভাব পড়বে। রাজ্য স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই যে সকল শিক্ষক শিক্ষিকা টেট উত্তীর্ন নন তাঁদের তালিকাও তৈরি করা হয়েছে। তাই সুপ্রিম কোর্ট যদি রায় পুনর্বিবেচনা না করে তাহলে এই শিক্ষক শিক্ষিকাদের টেট পরীক্ষা দিতে হবে। যদিও স্কুল শিক্ষা দফতর মনে করতে রাজ্যের তরফে যদি রিভিউ পিটিশন দাখিল করা হয় তাহলে সুপ্রিম কোর্ট সাড়া দিলেও দিতে পারেন।

সিনেমা হলের ভিতরে তরুণীকে হেনস্থা, প্রতিবাদ করতেই স্বামীকে মারধর, কসবায় গ্রেফতার ৬

খাম নিয়ে দড়ি টানাটানি, শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

কোচিং সেরে ফেরার পথে বাইক থামিয়ে সঙ্গীর সামনেই তরুণীকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর ভিডিও রইল

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে