ডেঙ্গু মোকাবিলায় পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণ দেবে রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে ক্রমশ চিন্তার ভাঁজ ধরিয়েছে ডেঙ্গু। জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। পনেরো দফা কৌশল নিয়েছে রাজ্য প্রশাসন। তবে এর মধ্যেও ডেঙ্গুর বাড়বাড়ন্তের অন্যতম কারণ হিসেবে পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব বলেই ধারণা স্বাস্থ্য দফতরের। বিশেষ করে গ্রামাঞ্চলগুলিতে ডেঙ্গুর প্রভাব বেড়েছে। ফলে পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণ দিতে এবার তৎপর রাজ্য।

গ্রামীণ এলাকাগুলিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। ফলে বাড়তি নজরদারির সিদ্ধান্ত স্বাস্থ্যকর্তাদের। ফলে পঞ্চায়েত সদস্যদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে হবে। গ্রামীণ এলাকায় বোর্ড গঠনে দেরি হয়েছে। ফলে পঞ্চায়েত এলাকাগুলিতে কাজ ব্যহত হয়েছে। পুরকর্মীরা পতঙ্গবাহিত রোগ নিধনে সম্যক অভিজ্ঞতা অর্জন করলেও পঞ্চায়েত কর্মীরা বিশেষভাবে জানেনা। এমনটাই স্বাস্থ্য বিশেষজ্ঞদের সার্ভের মাধ্যমে উঠে এসেছে। সেই কারণেই পঞ্চায়েত এলাকাগুলিতে জনপ্রতিনিধিদের সচেতন করা ও প্রশিক্ষণের মাধ্যমে মোকাবিলা করার পরিকল্পনা রয়েছে।

সোমবার সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব। ডেঙ্গু দমনে গ্রামাঞ্চলের ক্ষেত্রে পঞ্চায়েত ও শহরাঞ্চলের ক্ষেত্রে পুরসভার  নিবিড় পরিকল্পনা কথা বলা হয়। ফলে আগামীদিনে পরিস্থিতি যাতে নাগালের বাইরে না যায় তাই পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে। এমনকি জেলাগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের পরিকল্পনা স্বাস্থ্য দফতরের।  

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে