ফেরা হলনা বাড়ি, ভূত চতুর্দশীর রাতেই পাঁশকুড়ায় ট্রেনে কাটা পড়ে মৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: রেললাইন ধরে বাড়ি ফিরতে গিয়েই ভূত চতুর্দশীর রাতে চরম বিপত্তি। পূর্ব মেদিনীপুর জেলার(East Midnapore District) পাঁশকুড়ার রঘুনাথবাড়ি(Raghunathbari Incident) স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ৩ জনের(Train Accident Death)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়া থেকে ফল নিয়ে গিয়ে হলদিয়ায় বিক্রি করতেন ওই তিনজন। কালীপুজো উপলক্ষ্যে ফল বিক্রির চাপ থাকায় বাড়ি থেকে দেরি হয়ে গিয়েছিল। রাত সাড়ে নটা নাগাদ রঘুনাথবাড়ি স্টেশনে নেমে বাড়ি ফেরার পথ ধরেন তাঁরা। কিন্তু ঘূর্ণিঝড় ‘ডানা’-র(Cyclone Dana) প্রভাবে জলমগ্ন হয়ে রয়েছে রাস্তা। তাই জমা জলের ভোগান্তি এড়াতে পাঁশকুড়া-হলদিয়া রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন তাঁরা।

আরও পড়ুনঃ উদ্ধার হল নিখোঁজ মহিলার ৬ টুকরো দেহ, রোমহর্ষক ঘটনা যোধপুরে

এরপরই ঘটে যায় অঘটন। উলটো দিক থেকে দ্রুতগতিতে ধেয়ে আসে একটি ট্রেন। সেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, হলদিয়া লোকালে কাটা পড়ে মৃত্যু হয়েছে তিনজনের। পুলিশের অনুমান, সম্ভবত গল্প করতে করতে বাড়ি ফিরছিলেন তাঁরা তাই ট্রেন ছুটে আসার বিষয়টি বুঝতে পারেননি। এরপর হলদিয়া লোকাল আরও কাছাকাছি চলে এলে তিনজনের দেহের ওপর দিয়েই গড়িয়ে যায় রেলের চাকা। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই তিন ফল বিক্রেতা।

আরও পড়ুনঃ কালীপুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, ভিজবে কোন কোন জেলা!

ইতিমধ্যেই আরপিএফের তরফ থেকে দেহগুলি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ফল বিক্রেতাদের মধ্যে এখনও পর্যন্ত দুজনের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে একজনের নাম জয়দেব সাঁতরা, বয়স ৫৭ বছর। অপরজনের নাম রিঙ্কু ভৌমিক, বয়স ৪৯ বছর। বাকি মৃত একজনের পরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। পুলিশের তরফ থেকে ওই এক একজনের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে স্থানীয় পুলিশ ও প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি অতি দ্রুত স্বাভাবিক করা হয়।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়