দুর্গাপুরে রহস্যজনক ভাবে মৃত দিদি, বোন ও ভাই

দুর্গাপুরের লাউদোহা এলাকার লস্করবাঁধের আদিবাসী পাড়ায় একই পরিবারের ৩জনের রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একই পরিবারের ৩ সদস্যের মৃত্যুতে রহস্য দানা বাঁধল পশ্চিম বর্ধমান(Paschim Burdhwan) জেলার দুর্গাপুরে(Durgapur)। একই বাড়ির একটি ঘর থেকে শনি সকালে উদ্ধার হল দিদি, বোন এবং ভাইয়ের পোড়া দেহ। দুর্গাপুরের লাউদোহা এলাকার লস্করবাঁধের আদিবাসী পাড়ার এই ঘটনা ঘিরে ঘনিয়েছে রহস্য। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহগুলি ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের(Police) ধারনা এই ঘটনা আত্মহত্যার। কিন্তু তা মানতে নারাজ নিহতদের পরিবার(Tribal Family)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মঙ্গল সোরেন (৩৩), সুমি সোরেন (৩৫) এবং শুকমণি সোরেন (২৮)।

আরও পড়ুন ‘No Vote To BJP’, প্রচারে নামছেন বিক্ষুব্ধ বিজেপিরই নেতারা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ওই মৃত ৩জনের বাবা হপনা সোরেন প্রাতকৃত্য সেরে বাড়িতে ঢুকতে গিয়ে দেখতে পান বাড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেই সময় ভিতর থেকে দরজা বন্ধ ছিল। হপনা দরজা ভেঙে দেখতে পান তাঁর তিন ছেলেমেয়ে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু তাঁদের বাঁচানো যায়নি। কী কারণে অগ্নিদগ্ধ হয়ে তিন জনের মৃত্যু হল তা এখনও জানা যায়নি। ফলে কারণ ঘিরে ঘনিয়েছে রহস্য। পরিবারের দাবি, কেউ বা কারা এই ৩জনকে গাউনে পুড়িয়ে মেরেছে। যদিও স্থানীয় বাসিন্দারা সেরকম কাউকে এলাকায় আসতে দেখেননি।

আরও পড়ুন জুনেই Aadhar Biometric পদ্ধতিতে ধান কিনবে রাজ্য

মঙ্গল লাউদোহা-ফরিদপুর থানার সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত ছিলেন। আগামী দিন কয়েকের মধ্যেই তাঁর বিয়ে হওয়ারও কথা ছিল। মঙ্গলের বোন সুমি কলকাতার এক হাসপাতালে নার্স হিসাবে কর্মরত ছিলেন। তাঁদের দিদি শুকমণি বাড়িতেই থাকতেন। দাদার বিয়ের জন্য বাড়িতে এসেছিলেন তিনি। তিন জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় লাউদোহা-ফরিদপুর থানার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তিন জন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট এবং মৃতদের পরিবারের অন্যান্য সদস্যের বয়ান রেকর্ড করার পর বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের