প্রার্থী হয়ে প্রচারে নেমে ক্রিকেটের ২২গজ কাঁপালেন কীর্তি আজাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: প্রার্থী ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ময়দানে নেমে পড়লেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ(Kirti Azad)। সোমবার সকালে দুর্গাপুর থেকে বর্ধমানে আসেন তিনি। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বর্ধমান পুরসভার একাধিক কাউন্সিলর ও দলের কর্মীদের নিয়ে প্রার্থী যান বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে। পুজো শেষ করে মন্দির থেকে বেরিয়ে কীর্তি আজাদ নিজের প্রচারের জন্য দেওয়াল লেখেন।

এরপরই সদলবলে পৌঁছে যান রাধারাণী স্টেডিয়ামে(Radharani Stadium)।সেখানে ক্ষুদে খেলোয়াড় দের সঙ্গে ব্যাট হাতে নেমে পড়েন মাঠে। সেখানে ডিউজ বলে চারটি বলে ব্যাট করে তিনি বুঝিয়ে দেন এখনও ভালই ফর্মে আছেন তিনি। তবে একজন প্রাক্তন জাতীয় খেলোয়াড় হিসেবে বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের প্রতি তাঁর পরামর্শ, খাওয়া দাওয়ার প্রতি সচেতন হতে হবে।

বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড(Junk Food) এড়িয়ে চলতে হবে। নিয়মিত শরীর চর্চা করতে হবে। জীবনে শৃংখলা রাখতে হবে। তিনি আরো জানান, এই কেন্দ্র থেকে জিতলে খেলাধুলার মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেবেন তিনি।এদিন প্রচারে বেরিয়ে দেওয়াল লেখেন কীর্তি আজাদ। সাধারণ মানুষের সঙ্গে কর্ম করে তিনি বলেন, তিনি এলাকারই লোক। বহিরাগত নন।

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য